সোমবার | ১৬ মার্চ, ২০২৬ | ২ চৈত্র, ১৪৩২

শিরোনাম
পরিকল্পিতভাবে যাকাত বন্টন ও দারিদ্র বিমোচন শিক্ষা যেন একটি বিচ্ছিন্ন দ্বীপ আর কর্মক্ষেত্র আরেকটি যান্ত্রিকতায় মায়ের ভাষার মাধুর্য্য দ্রুত হারিয়ে যাচ্ছে লালপুরে জামায়াতের ইফতার মাহফিল ‘ঢাকাস্থ নাটোর জেলা সমিতি’র নতুন কমিটি গঠন বড়াইগ্রাম উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ‘প্রতিটি উন্নয়ন আমি মাথায় করে আপনাদের জন্য নিয়ে আসবো’-প্রতিমন্ত্রী পুতুল বড়াইগ্রামে মহাসড়কের পাশে অজ্ঞাত ব্যক্তির রক্তাক্ত লাশ উদ্ধার বাঘায় সিএনজি ও ভটভটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ৩ রূপপুর এনপিপি দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী

নাটোরে ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়ে আগুন

নাটোর প্রতিনিধি :
নাটোর শহরের উপরবাজার এলাকায় ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ে অগ্নিকাণ্ডে কিছু আসবাব পুড়ে গেছে।
রোববার (৩ ডিসেম্বর ২০২৩) ভোররাত পৌনে চারটার দিকে এ ঘটনা ঘটে।
সদর থানার পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার ভোররাত পৌনে চারটার দিকে স্থানীয় লোকজন ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ে আগুন জ্বলতে দেখেন। এরপর তাৎক্ষণিক নাটোর ফায়ার সার্ভিস ও আওয়ামী লীগের নেতাদের খবর দেওয়া হয়। স্থানীয় কিছু লোকজনও আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে কার্যালয়ের কিছু প্লাস্টিকের চেয়ার ও কাগজপত্র পুড়ে গেছে। তবে কার্যালয়ের টিনের ঘরের ক্ষতি হয়নি।
ঘটনাস্থলের পাশের বাসিন্দা মনিরুজ্জামান উজ্জ্বল বলেন, তিনি ঘর থেকে বের হয়ে আওয়ামী লীগের কার্যালয়ে আগুন জ্বলতে দেখেন। তখন আশপাশের লোকজনসহ নেতাদের ফোন করে ঘটনার কথা জানান। এর আগে তিনি ফায়ার সার্ভিস কার্যালয়ে ফোন করে আগুন লাগার খবর দেন। ঘটনার সময় কাউকে কার্যালয়ের আশপাশে দেখেননি বলে জানান তিনি।
২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সুজিত সরকার বলেন, শনিবার দিবাগত রাতে কার্যালয় বন্ধ করে বাসায় যান। সকাল ৯টার দিকে ফোন পেয়ে ঘুম থেকে ওঠেন। কার্যালয়ে এসে আগুনে কিছু আসবাব পোড়া দেখতে পান। কীভাবে আগুন লাগল খোঁজখবর নিয়ে বলতে পারবেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহম্মেদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কীভাবে আগুন লেগেছে, তা তদন্ত করে দেখা হবে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.