| |

শিরোনাম
বড়াইগ্রামে শিক্ষকদের সঙ্গে সংসদ সদস্যের শিক্ষার মান উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা বড়াইগ্রামে রঙবিলাস আখচাষে কৃষিতে উন্মোচিত হয়েছে নবদিগন্ত মিথ্যা যখন দেখতে সত্যের মতো হবে অজ্ঞান পার্টির ডাবের ফাঁদে দেড় লক্ষাধিক টাকা লুট, গ্রেপ্তার ২ সড়কে থেমে গেল হাফেজ আব্দুল্লাহর জীবনের পথ চলা জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর- এসপি শরীফুল হক লালপুরে পদ্মার চরে আধুনিক ‘ট্রে’ পদ্ধতিতে সবজির চারা উৎপাদন কেমিক্যাল ও শিল্পখাতে স্বনির্ভরতার অঙ্গীকার নিয়ে রেডমিন হরাইজন-২০২৬ নাটোরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা শুরু আমরা একটি সুন্দর লালপুর গড়ে তুলব- সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুল

সড়ক দুর্ঘটনায় আহত ছাত্রের মৃত্যু

লালপুর (নাটোর) প্রতিনিধি
সড়ক দুর্ঘটনায় আহত নাটোরের লালপুরের কলেজ ছাত্র ইমন আলী (১৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
রোববার (৩ ডিসেম্বর ২০২৩) বিকাল পৌনে ৫ টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
সে লালপুর উপজেলার শোভ মন্ডলপাড়া গ্রামের সুজন আলীর ছেলে। এর আগে একই দুর্ঘটনায় ইমনের বন্ধু মোটরসাইকেল চালক একই এলাকার কামাল হোসেনের ছেলে জাহিদ হাসান ঘটনাস্থলেই নিহত হয়। তারা উভয়েই বাগাতিপাড়া টেকনিকেল ও বিএম কলেজের একাদশ শ্রেণীর ছাত্র ছিল।
জানা যায়, গত বুধবার (২৯ নভেম্বর ২০২৩) কলেজ থেকে বাড়ি ফেরার পথে দুই বন্ধু ইমন ও জাহিদ অপর বন্ধুর মোটরসাইকেল নিয়ে বেপরোয়া গতিতে চালাতে গিয়ে বাগাতিপাড়ার উপজেলার মালঞ্চি-দয়ারামপুর প্রধান সড়কের মুরাদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা খায়। এতে জাহিদ ঘটনাস্থলে নিহত হয় এবং ইমন আলী গুরুত্বর আহত হয়। উদ্ধারের পর ওই দিনই আহত ইমনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে তাকে আইসিইউতে রাখা হয়। পাঁচদিন চিকিৎসাধীন থাকার পর সেখানে তার মৃত্যু হয়।
চংধুপইল ইউনিয়ন পরিষদ সদস্য আরমান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.