| |

শিরোনাম
বাউয়েটের বড়াল হলের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন বড়াইগ্রামে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত জাতীয় যুব পুরস্কার পেলেন এ এম রায়হান লালপুরে পাস করলেন প্রতারণার শিকার সেই দুই শিক্ষার্থী, ৪ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ শিশু বাচ্চাদের সাথে নিয়ে রাস্তার উন্নয়ন কাজ উদ্বোধন প্রতিমন্ত্রী পুতুলের শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড পেলেন মোকছেদুল মোমিন সরকারের ভালো কাজ বাধাগ্রস্ত করতে বিভিন্ন সেক্টরে বসে থাকা ফ্যাসিবাদের দোসররা ষড়যন্ত্র করছে- প্রতিমন্ত্রী পুতুল বিলমাড়ীয়া মডেল একাডেমীর যুগ পূর্তি ও কৃতী সংবর্ধনা সাংবাদিক এস এম রাজার জন্মদিনে কবিতা পাঠ ও সুরের মেলা নবেসুমির আখ মাড়াই শুরু শুক্রবার

বাউয়েটের বড়াল হলের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

 

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি, মোঃ আশরাফ’ল ইসলাম(এমবিএ মার্কেটিং)
নাটোরের কাদিরাবাদ সেনানিবাসের বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়াএিন্ড টেকনোলজি (বাউয়েট)-এর বড়াল হলের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী এবং ১৬তম ব্যাচের বিদায় উপলক্ষে নৈশভোজের আয়োজন করা হয়। গত বুধবার (২৮ অক্টোবর ২০২৬) রাতে বড়াল হলের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমান।

অনুষ্ঠানের প্রথম পর্বে বড়াল হলের ১০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা, পুরস্কার বিতরণী ও ফটোসেশন অনুষ্ঠিত হয়। পরে বিদায়ী শিক্ষার্থীদের বক্তব্য, ক্রেস্ট বিতরণ এবং স্মৃতিচারণ পর্ব অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি বিদায়ী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন। বড়াল হলের প্রভোস্ট ও রসায়ন বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ড. মোঃ মইনুল ইসলাম প্রধান অতিথিকে সম্মাননা স্মারক তুলে দেন।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে শিক্ষার্থীরা সংগীত, আবৃত্তি ও বিভিন্ন পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানে প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি করেন। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে প্রধান অতিথির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে আনুষ্ঠানিক পর্বের সমাপ্তি ঘটে।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের শৃঙ্খলা, নৈতিকতা, অধ্যবসায় ও মানবিক মূল্যবোধের চর্চার মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। তিনি বিদায়ী শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করেন এবং বড়াল হলের উত্তরোত্তর উন্নতি ও সমৃদ্ধি প্রত্যাশা করেন। সবশেষে নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ট্রেজারার এবং পরীক্ষা নিয়ন্ত্রক কর্ণেল হ্লা হেন মং, পিবিজিএমএস (অব:), রেজিস্ট্রার কর্ণেল দেওয়ান মোঃ লিয়াকত আলী (অবঃ), সায়েন্স এন্ড হিউম্যানিটিস ও আইন অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ সাজ্জাদ হোসেন, ইসিই অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ গোলাম সরওয়ার ভূঁঞা, বিভাগীয় প্রধানগণ, শিক্ষকমণ্ডলী, কর্মকর্তা এবং শিক্ষার্থীবৃন্দ।

 

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.