| |

শিরোনাম
কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষে মতি মিয়া ফাউন্ডেশনের সাফল্য আনন্দ-শিক্ষা ও মানবিকতার পাঠ নিয়ে ব্যতিক্রমী শিক্ষা সফর ব্যবসায়ীদের জন্য ১২শ শুভেচ্ছা কার্ড পাঠিয়েছেন প্রতিমন্ত্রী পুতুল বড়াইগ্রামে ধানক্ষেত থেকে অচেতন অবস্থায় রাবি শিক্ষার্থী উদ্ধার লালপুরে প্রতারণার নিত্যনতুন ফাঁদ, মূল টার্গেট প্রবাসীরা লালপুরে আ.লীগ ও যুবলীগের চার নেতাকর্মী গ্রেপ্তার পদ্মা কিন্ডারগার্টেন স্কুলে শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক জিয়ার জন্মদিনে শুভেচ্ছা ও তারুণ্যের প্রত্যাশা নোঙর আন্তর্জাতিক সাহিত্য উৎসবে দেশি-বিদেশি কবিদের মিলন মেলা বাসের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী কৃষকের

কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষে মতি মিয়া ফাউন্ডেশনের সাফল্য

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:

কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীন জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে আয়োজিত ‘সুকান্তের কবিতায় সাম্যচিন্তা’ শীর্ষক রচনা ও নিবন্ধ লিখন কার্যক্রমের চূড়ান্ত মূল্যায়ন এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) রাজধানীর গুলিস্তানস্থ গ্রন্থভবনের জাতীয় গ্রন্থকেন্দ্র মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন বেসরকারি গ্রন্থাগারের বাছাইকৃত পাঠকেরা অংশগ্রহণ করেন। চূড়ান্ত পর্বে ‘ভাষা ও স্বাধীনতা সংগ্রামী মতি মিয়া ফাউন্ডেশন পাঠাগার’-এর পাঠক নাজমুল হাসান খান অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে সেরা পাঁচ-এ স্থান করে নিয়েছেন এবং সারা উম্মে সালমা (অংশগ্রহণকারী প্রতিযোগী) কৃতিত্বপূর্ণ অবস্থান অর্জন করেছেন। চূড়ান্ত মূল্যায়ন শেষে বিজয়ী ও অংশগ্রহণকারীদের হাতে সনদ ও পুরস্কার তুলে দেওয়া হয়।

জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক কথাসাহিত্যিক ও অনুবাদক আফসানা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমিন বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি, কবি ও সাংবাদিক হাসান হাফিজ। চূড়ান্ত মূল্যায়ন কার্যক্রমে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন কবি ও সাংবাদিক শাহনাজ মুন্নী এবং কবি ও গবেষক ইমরান মাহফুজ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয় গ্রন্থকেন্দ্রের উপপরিচালক মো. ফরিদ উদ্দিন সরকার।

জাতীয় পর্যায়ে এই গৌরবময় অর্জনের জন্য নাজমুল হাসান খান ও সারা উম্মে সালমাকে পাঠাগারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। পাঠাগার কর্তৃপক্ষ জানায়, নতুন প্রজন্মের মাঝে সুকান্তের সাম্যবাদী চেতনা ও পাঠাভ্যাস ছড়িয়ে দিতে তাঁদের এই তথ্যপূর্ণ ও সৃজনশীল অবদান ভবিষ্যতেও পাঠাগারের অন্য পাঠকদের অনুপ্রাণিত করবে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.