
নিজস্ব প্রতিবেদক:
‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের লালপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর ২০২৬) উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মো. মেশকাতুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল্লাহ।
এ সময় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রীতম কুমার হোড়, উপজেলা সমবায় কর্মকর্তা ইবনে জামান মো. ফয়জুল কবীর, লালপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ইব্রাহিম খলিলুল্লাহ, সফল আত্মকর্মী হিসেবে ‘জাতীয় যুব পুরস্কার ২০২৬’ প্রাপ্ত উদ্যোক্তা আব্দুল মোত্তালেব রায়হান, উদ্যোক্তা মুর্শিদা বেগম প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা প্রাণিসম্পদ খাতের সম্ভাবনা, আধুনিক খামার ব্যবস্থাপনা এবং দেশীয় প্রাণিসম্পদকে রপ্তানিমুখী করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।