সোমবার | ২৫ মে, ২০২৬ | ১১ জ্যৈষ্ঠ, ১৪৩৩

শিরোনাম
রূপপুর পারমাণবিকের স্বপ্ন থেকে বাস্তব যাত্রা: ড. জাহেদুল হাসানের একান্ত সাক্ষাৎকার বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের মাঝে ঈদসামগ্রী বিতরণ বড়াইগ্রামের স্থানীয় সরকার নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা বড়াইগ্রামে আগ্রান নুরদহ ইসলামিয়া দাখিল মাদ্রাসায় সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান বড়াইগ্রাম উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত জামালপুরে ‘নজরুল স্মরণ’ অনুষ্ঠিত আলী যাকের মুক্তিযুদ্ধের গ্রন্থপাঠ: সেরা পাঠকের তালিকায় নাজমুল হাসান খান লালপুরে ঈদের ছুটিতে ফ্রি চিকিৎসা ও ওষুধ দিবেন চিকিৎসক দম্পতি ডা. তৈমুর ও রেজওয়ানা শারমিন তদারকির অভাবে লাখ টাকার কমিউনিটি অ্যাম্বুলেন্স এখন পরিত্যক্ত লালপুর-বাগাতিপাড়ার উন্নয়নে কাজ করতে চান এমপি তুলি

নাটোরে ৮ কেজি গাঁজাসহ আটক ১

নাটোর প্রতিনিধি :
নাটোরে ৮ কেজি গাঁজাসহ আসলাম উদ্দিন (৪৭) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
বুধবার (৬ ডিসেম্বর ২০২৩) সন্ধ্যা সাড়ে ৫টার সময় লালমনিরহাট থেকে ঢাকাগামী লালমনি এক্সপ্রেস আন্ত:নগর ট্রেন থেকে নামার সময় নাটোর স্টেশনে তাকে আটক করা হয়। আসলাম নাটোর শহরের তেবাড়িয়া এলাকার বাসিন্দা।
শান্তাহার জিআরপি পুলিশের ওসি মোক্তার হোসেন জানান, গোপন সূত্রে সংবাদ পেয়ে জিআরপি পুলিশের একটি টিম লালমিন এক্সপ্রেস ট্রেন থেকে একটি বড় থলে ব্যাগসহ আসলামকে আটক করে। এ সময় ব্যাগটি খুলে দেখা যায় পুরো ব্যাগটি গাঁজায় ভর্তি।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসলাম জানান, তিনি নওগাঁ থেকে গাঁজার ব্যাগটি নিয়ে নাটোরে এক ব্যক্তিকে দেওয়ার কথা ছিল। কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি আর আসেননি। এ ঘটনায় শান্তাহার জিআরপি থানায় একটি মামলা দায়ের করাসহ ঘটনার সাথে জড়িত অন্যান্য ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.