শনিবার | ১৮ জুলাই, ২০২৬ | ৩ শ্রাবণ, ১৪৩৩

শিরোনাম
বিএনপি সরকারের ৫ মাসে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর উদ্যোগে লালপুরে ১৭৯ প্রকল্প বাস্তবায়ন বিএসএড কোর্সের প্রথম ব্যাচের শিক্ষাথীদের বিদায় ও দ্বিতীয় ব্যাচের বরণ জুলাই শহীদ দিবস পালন জুলাই-৩৬ ও প্রাণ হারানো শিশুদের মূল্য লাল ও হলুদ কার্ড ও আমাদের সমাজ বড়াইগ্রামে জুলাই শহিদ দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন জলাবদ্ধতা সৃষ্টিতে জর্জরিত বনপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীর ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে তাপপ্রবাহে করণীয় ও ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত। নাটোরে আদম আলী শিক্ষা বৃত্তির অর্থ, সনদ ও শিক্ষা উপকরণ বিতরণ লালপুরে একতা এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

নাটোরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

নাটোর প্রতিনিধি :
শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন এবং দেশপ্রেমে উজ্জীবিত হওয়ার প্রত্যয়ে জেলায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর ২০২৩) সকাল দশটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা।
আলোচনা সভায় বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধে বিজয়ের দ্বারপ্রান্তে একটি জাতিকে মেধা শূণ্য করতে পরিকল্পিতভাবে দেশের সূর্য সন্তানদের নিষ্ঠুরভাবে হত্যা করা হয়। তাদের আত্নত্যাগ বৃথা যায়নি। আমাদের দেশ উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। আত্মপোলব্ধির এ দিনে সবাইকে দেশপ্রেমে উজ্জীবিত হতে হবে। তবেই দেশ ও দেশের মানুষের কল্যাণ নিশ্চিত হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাছুদুর রহমানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা ড. আবুল কালাম আজাদ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার গোলাম নবী, বীর মুক্তিযোদ্ধা মকছেদ আলী মোল্লা, নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন প্রমুখ।
এ উপলক্ষে বিকেল সাড়ে চারটায় ভিক্টোরিয়া পাবলিক লাইব্রেরি আলোচনা সভা শেষে বধ্যভূমিতে মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি গ্রহণ করেছে। সন্ধ্যা সাতটায় নাটোর প্রেসক্লাব আয়োজন করেছে আলোচনা সভা।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.