রবিবার | ১৯ এপ্রিল, ২০২৬ | ৬ বৈশাখ, ১৪৩৩

শিরোনাম
জীবিত থাকতেই অবসর ও কল্যাণ তহবিলের টাকা চাইলেন প্রধান শিক্ষক নির্মাণাধীন পাওয়ার গ্রিড উপকেন্দ্রে দুর্ধর্ষ ডাকাতির রহস্য উদঘাটন, ডাকাতদলের ১৩ সদস্যকে গ্রেপ্তার গুরুদাসপুরে আইনজীবীর বিরুদ্ধে সরকারি রাস্তা জবরদখলের অভিযোগ পানিতে ডুবে আপন দুই ভাইয়ের মৃত্যু বড়াইগ্রামে ডাকাতির ঘটনায় ১৩ জন আটক, ট্রাকসহ লুন্ঠিত ইলেকট্রিক ব্যাটারি উদ্ধার চার মাস পর শুরু প্রাথমিক বৃত্তি পরীক্ষা শিবির একটি স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান জেলা শিবির সভাপতি জাহিদ হাসান পদ্মার পাঙ্গাস বিক্রি হলো ২০ হাজার টাকায় লালপুরে তাপমাত্রা ৩৮ ডিগ্রি মৃদু তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন বড়াইগ্রামে কৃষকদের মাঝে বিনামূল্যে এয়ার ফ্লো মেশিন বিতরণ

বড়াইগ্রামে ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নাটোর প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রামে দৈনিক ইত্তেফাক পত্রিকার ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
রোববার (২৪ ডিসেম্বর ২০২৩) সন্ধ্যায় বড়াইগ্রাম উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে ৭১ বছরে পদার্পণ উৎসব উদযাপন করা হয়।
বড়াইগ্রাম প্রেসক্লাবের সভাপতি অহিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন বড়াইগ্রাম পৌরসভার মেয়র মাজেদুল বারী নয়ন। প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আব্দুল আউয়াল মণ্ডলের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ইত্তেফাক প্রতিনিধি ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান।
বিশেষ অতিথি হিসাবে সাধারণ বীমা কর্পোরেশনের সাবেক ব্যবস্থাপক প্রকৌশলী আবুল কালাম আজাদ, জেলা পরিষদের সদস্য শাহ আলম মাস্টার, সাবেক সদস্য মৌটুসী আক্তার মুক্তা, বড়াইগ্রাম অনার্স কলেজের সহকারী অধ্যাপক শফীউল হাসান তীতু, জেলা ছাত্রলীগের সাবেক উপ-অর্থবিষয়ক সম্পাদক কাউসার আহম্মেদ অপু, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক গোলাম রব্বানী ও ওয়ার্ড কাউন্সিলর ওয়াজেদ আলী বক্তব্য দেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সোহেল রানা, প্রকাশনা সম্পাদক মন্তাজুর রহমান রানা, ধর্মবিষয়ক সম্পাদক নিজাম উদ্দিন, ডা. নাজমুল হক সরকার, সাংবাদিক আসমত উল্লাহ ও রাকিবুল ইসলাম রাজন উপস্থিত ছিলেন। পরে এ উপলক্ষে অতিথিরা আনুষ্ঠানিকভাবে কেক কাটেন।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.