রবিবার | ১৯ এপ্রিল, ২০২৬ | ৬ বৈশাখ, ১৪৩৩

শিরোনাম
জীবিত থাকতেই অবসর ও কল্যাণ তহবিলের টাকা চাইলেন প্রধান শিক্ষক নির্মাণাধীন পাওয়ার গ্রিড উপকেন্দ্রে দুর্ধর্ষ ডাকাতির রহস্য উদঘাটন, ডাকাতদলের ১৩ সদস্যকে গ্রেপ্তার গুরুদাসপুরে আইনজীবীর বিরুদ্ধে সরকারি রাস্তা জবরদখলের অভিযোগ পানিতে ডুবে আপন দুই ভাইয়ের মৃত্যু বড়াইগ্রামে ডাকাতির ঘটনায় ১৩ জন আটক, ট্রাকসহ লুন্ঠিত ইলেকট্রিক ব্যাটারি উদ্ধার চার মাস পর শুরু প্রাথমিক বৃত্তি পরীক্ষা শিবির একটি স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান জেলা শিবির সভাপতি জাহিদ হাসান পদ্মার পাঙ্গাস বিক্রি হলো ২০ হাজার টাকায় লালপুরে তাপমাত্রা ৩৮ ডিগ্রি মৃদু তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন বড়াইগ্রামে কৃষকদের মাঝে বিনামূল্যে এয়ার ফ্লো মেশিন বিতরণ

নাটোরে যুবকের রহস্যজনক মৃত্যু

নাটোর প্রতিনিধি :
নাটোর সদরের শ্রীধরপুর গ্রামে সজল (১৮) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে।
বুধবার (২৭ ডিসেম্বর ২০২৩) সন্ধ্যায় তার লাশ ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। তবে পুলিশের পক্ষ থেকে এটাকে প্রাথমিকভাবে মোটরসাইকেল দুর্ঘটনা বলা হলেও পরিবারের পক্ষ থেকে এটা পরিকল্পিত হত্যা বলে দাবি করা হয়েছে। নিহত সজল ওই গ্রামের তাইজুল ইসলামের ছেলে।
নিহতের ফুপু ও যমজ ভাই জানান, বুধবার সকাল ১০টার দিকে শ্রীধরপুর গ্রামের তাইজুল ইসলামের ছেলে সজল (১৮) নিজ বাড়িতে বসে ভাত খাচ্ছিলেন। এ সময় তার প্রতিবেশী বন্ধু তুহিন তাকে ডাকলে সে খাবার ফেলে উঠে যায়। দুপুরের আগে একটি ভ্যানগাড়িতে করে বাড়ির পাশে সজলের লাশ রেখে তুহিন পালিয়ে যায়। দূর থেকে তুহিন অন্য মাধ্যমে জানায়, মোটরসাইকেল দুঘটনায় সজল মারা গেছে। ঘটনার পর সজলকে কোনো হাসপাতালে না নেওয়া এবং মোটরসাইকেল ও তার চালক তুহিনের কোনো ক্ষতি না হওয়ায় পরিবারের লোকজন মনে করছে পরিকল্পিতভাবে ডেকে নিয়ে সজলকে হত্যা করা হয়েছে।
নাটোর থানার ওসি মিজানুর রহমান বলেন, তিনজন বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় সজল ছিটকে পড়ে মারা গেছে বলে প্রাথমিকভাবে তারা শুনেছেন। তবে এ বিষয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে যেকোনো প্রকার মামলা দিলে তারা মামলা নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.