বৃহস্পতিবার | ৫ মার্চ, ২০২৬ | ২০ ফাল্গুন, ১৪৩২

শিরোনাম
বড়াইগ্রামে অগ্নিকান্ডে কৃষকের গরু-ছাগল পুড়ে মৃত্যু তথ্যভিত্তিক সামাজিক সুরক্ষাবলয় নিশ্চিতে ফ্যামিলি কার্ড নবেসুমিকে একটি সিস্টেমে নিয়ে এসে সকল অনিয়মকে দূর করা হবে-প্রতিমন্ত্রী পুতুল যুদ্ধের নামে শিশুহত্যায়ও ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’! সাড়ে ১২ হাজার কোটি টাকার বেশি কৃষি ঋণ মওকুফ করেছে সরকার — সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ইতিহাসের পুনরাবৃত্তি, ২৫ বছর পর বিজয়ের বিউগল বাজালেন পটলকন্যা পুতুল দীর্ঘ ১৯ বছর পর আবারও একই বাড়িতে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান প্রতিমন্ত্রী হয়ে প্রথমবার নিজ জেলায় ফারজানা শারমিন পুতুল মানুষের ভাগ্য পরিবর্তনে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের নাটোরে যুবদলের চার নেতা বহিষ্কার

নবেসুমিতে কারখানায় দুর্ঘটনায় শ্রমিক আহত

নাটোর প্রতিনিধি :
নাটোরের লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলস লিমিটেডে কাজ করার সময় মো. মিরাজ (১৯) নামে এক শ্রমিক আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি ২০২৪) সকাল সোয়া ৮টার দিকে মিলের ভেকাস ক্যারিয়ারে কাজ করার সময় পা ফসকে পড়ে এ দুর্ঘটনা ঘটে। আহত মিরাজ উপজেলার বাহাদীপুর গ্রামের রহিমের ছেলে।
মিলের শ্রমিকরা জানান, বৃহস্পতিবার সকাল সোয়া ৮টার দিকে মিলের ভেকাস ক্যারিয়ারে কাজ করার সময় শ্রমিক মিরাজ পা ফসকে পড়ে যান। খবর পেয়ে ঘটনাস্থলে লালপুর ফায়ার সার্ভিসের লোকজন এসে মিরাজকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক সাময়িক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।
লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুরুজ্জামান শামীম বলেন, আহত ব্যক্তির ডান হাত ক্ষতিগ্রস্থ হয়েছে।
নর্থ বেঙ্গল সুগার মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কৃষিবিদ মোহাম্মদ খবির উদ্দিন মোল্যা বলেন, দুর্ঘটনা কবলিত ব্যক্তি ঠিকাদারের অধীন দৈনিক হাজিরার একজন শ্রমিক। প্রাথমিকভাবে জানা গেছে কাজ করার সময় তন্দ্রাচ্ছন্ন হয়ে পা ফসকে পড়ে যান। দ্রুত তাকে উদ্ধার করে লালপুর পরে রাজশাহীতে হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকাতে পাঠানো হয়েছে। মানবিক বিবেচনায় তাৎক্ষণিকভাবে তার পরিবারের হাতে ২০ হাজার টাকা দেওয়া হয়েছে। আরও ৩০ হাজার টাকা চাঁদা তুলে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
তিনি আরও বলেন, ইতিমধ্যে রোগীর পরিবারকে বলা হয়েছে চিকিৎসার জন্য যত টাকা লাগে ব্যবস্থা করা হবে। মিলের একজন শ্রমিক হিসেবে কোন রকম অবহেলায় যেন অঙ্গহানী না ঘটে সে নির্দেশনা দেওয়া হয়েছে। ইতিমধ্যে শিল্প সচিব মহোদয়কে বিষয়টি অবগত করা হয়েছে। সকলে তার পাশে রয়েছে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.