| |

শিরোনাম
জামায়াতের লালপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী ঘোষণা  যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় গ্রেপ্তার ৭ বড়াইগ্রামে বনপাড়া কলেজের ছয় শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ৭ লক্ষাধিক জাল টাকাসহ জাল টাকা ব্যবসায়ী গ্রেপ্তার  বনপাড়া সেন্ট যোসেফস স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞানমেলা পরিদর্শন করলেন ডিসি বড়াইগ্রামে সাবেক আ’লীগ নেতা অধ্যক্ষ আব্দুর রাজ্জাক আটক আমরা অত্যন্ত চমৎকার একটা লালপুর গড়ার দিকে এগোচ্ছি: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুল  হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বড়াইগ্রামে জোরপূর্বক জমি দখল ও দোকানে তালা লাগানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন বাউয়েটে ৬ষ্ঠ কোয়ালিটি অ্যাসিউরেন্স কমিটির সভা অনুষ্ঠিত

লালপুরে জমি ও পুকুর দখলের চেষ্টা এক নারী আহত

লালপুর (নাটোর) প্রতিনিধি

নাটোরের লালপুরে জমি ও পুকুর নিয়ে বিরোধের জের ধরে এক নারীকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষরা।
শনিবার (২৪ ফেব্রুয়ারি) উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের বেরিলাবাড়ি জামতলা উত্তর পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
লালপুর থানা ও স্থানীয় সুত্রে জানা যায় উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের বেরিলাবাড়ি জামতলা উত্তর পাড়া গ্রামের মৃত আবুল কাসেম আলীর ছেলে কাজিম উদ্দিন সরকারি খাস জলমহাল বিধি মোতাবেক লিজ নিয়ে ও পাশে নিজ জমিতে চাষাবাদ করিয়া আসিতেছে।
শনিবার সকালে ওই একই গ্রামের জিয়াউর রহমান তার লোকজন নিয়ে জমি ও পুকুরটি অবৈধভাবে দখল নেওয়ার চেষ্টা করে এ সময় কাজিম উদ্দিন বাধা দিলে তাকে ও তার স্ত্রী আঞ্জুমান আরাকে পিটিয়ে জখম করেন তারা।
কাজিম উদ্দিন জানান আমার লিজকৃত পুকুর ও নিজ জমি জোর পূর্বক দখল করতে গেলে তাদের বাধা দিলে তারা আমাকে সহ আমার স্ত্রীকে পিটিয়ে আহত করে পরে স্থানীয়রা উদ্ধার করে । তিনি আরো জানান এব্যাপারে জিয়াউর রহমানকে প্রধান আসামি করে মোট ৯ জনের বিরুদ্ধে লালপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
লালপুর থানার অফিসার ইনচার্জ নাছিম আহমেদ জানান অভিযোগ পেয়েছি তদন্ত স্বাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.