| |

শিরোনাম
জামায়াতের লালপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী ঘোষণা  যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় গ্রেপ্তার ৭ বড়াইগ্রামে বনপাড়া কলেজের ছয় শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ৭ লক্ষাধিক জাল টাকাসহ জাল টাকা ব্যবসায়ী গ্রেপ্তার  বনপাড়া সেন্ট যোসেফস স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞানমেলা পরিদর্শন করলেন ডিসি বড়াইগ্রামে সাবেক আ’লীগ নেতা অধ্যক্ষ আব্দুর রাজ্জাক আটক আমরা অত্যন্ত চমৎকার একটা লালপুর গড়ার দিকে এগোচ্ছি: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুল  হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বড়াইগ্রামে জোরপূর্বক জমি দখল ও দোকানে তালা লাগানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন বাউয়েটে ৬ষ্ঠ কোয়ালিটি অ্যাসিউরেন্স কমিটির সভা অনুষ্ঠিত

শাবি প্রেসক্লাবে বিদ্যুৎ রঞ্জন দত্ত স্মৃতি পাঠাগার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, শাবি (সিলেট)। ।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব’র উদ্যোগে প্রতিষ্ঠিত ‘বিদ্যুৎ রঞ্জন দত্ত স্মৃতি পাঠাগার’ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২৯ জানুয়ারি ২০১৯) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবে পাঠাগারের উদ্বোধন করেন ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদ। উদ্বোধনকালে ভিসি বলেন, এই প্রেসক্লাবের সাংবাদিকরা সবসময়ই বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে আসছে। বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক বিষয়গুলোর প্রচারের পাশাপাশি বিভিন্ন সমস্যার বিষয়ে গঠনমূলক লেখার মধ্য দিয়ে শিক্ষা ও গবেষণাসহ বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়নে ভুমিকা পালন করছে প্রেসক্লাব। সাংবাদিকতা নিয়ে পড়াশোনার জন্য এই সর্ম্পকিত বই নিয়ে একটি পাঠাগার প্রতিষ্ঠা করা একটি প্রশংসনীয় উদ্যোগ।
শাবি প্রেসক্লাবের সভাপতি জিয়াউল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুনেদ আহমেদের সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. রাশেদ তালুকদার, প্রক্টর অধ্যাপক জহির উদ্দিন আহমেদ, অধ্যাপক ড. মুহসিন আজিজ খাঁন, প্রধান প্রকৌশলী ইঞ্জি. হাবিবুর রহমান, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফয়জুল্লাহ ওয়াসিফ, বর্তমান সহ-সভাপতি রিফাত আল মামুন, কোষাধ্যক্ষ এনামুল হাসান, দপ্তর সম্পাদক মেহেদী কবীর, কার্যকরী সদস্য হোসাইন ইমরান, আরাফ আহমদসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা।
উল্লেখ্য, শাবি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক কোষাধ্যক্ষ প্রয়াত বিদ্যুৎ রঞ্জন দত্তের (দৈনিক মানচিত্র) নামে পাঠাগারের নামকরণ করা হয়। তিনি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের ১ম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তিনি নেত্রকোণা জেলার মোহনপুরের ধারাম গ্রামের জীবন কুমার দত্তের ছেলে বিদ্যুৎ ১৯৭৫ সালের ২২ নভেম্বর জন্মগ্রহণ করেন। ১৯৯৯ সালে সিলেটে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.