শনিবার | ১৮ জুলাই, ২০২৬ | ৩ শ্রাবণ, ১৪৩৩

শিরোনাম
বিএনপি সরকারের ৫ মাসে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর উদ্যোগে লালপুরে ১৭৯ প্রকল্প বাস্তবায়ন বিএসএড কোর্সের প্রথম ব্যাচের শিক্ষাথীদের বিদায় ও দ্বিতীয় ব্যাচের বরণ জুলাই শহীদ দিবস পালন জুলাই-৩৬ ও প্রাণ হারানো শিশুদের মূল্য লাল ও হলুদ কার্ড ও আমাদের সমাজ বড়াইগ্রামে জুলাই শহিদ দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন জলাবদ্ধতা সৃষ্টিতে জর্জরিত বনপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীর ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে তাপপ্রবাহে করণীয় ও ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত। নাটোরে আদম আলী শিক্ষা বৃত্তির অর্থ, সনদ ও শিক্ষা উপকরণ বিতরণ লালপুরে একতা এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

১১৪তম দিনে নবেসুমি মাড়াই মৌসুমের সমাপ্তি

নিজস্ব প্রতিবেদক:
শিল্প মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশের সরকারি চিনিকলগুলোর মধ্যে সর্বোচ্চ আখ উৎপাদন, সরবরাহ এবং চিনি উৎপাদনকারী প্রতিষ্ঠান নর্থ বেঙ্গল সুগার মিলস লিমিটেড (নবেসুমি)। তাছাড়া বাংলাদেশ একমাত্র আইএপি অর্জনকারী প্রতিষ্ঠান নাটোরের লালপুর উপজেলার গোপালপুরের নর্থ বেঙ্গল সুগার মিলস লিমিটেডের ৯১তম মাড়াই মৌসুমের সমাপ্তি ঘোষনা করা হয়েছে।
রোববার (৩ মার্চ ২০২৪) ভোর পৌনে চারটার দিকে ২০২৩-২০২৪ আখ মাড়াইয়ের আনুষ্ঠানিকভাবে সমাপ্ত করা হয়।
এর আগে গত ১০ নভেম্বর ২০২৩-২০২৪ আখ মাড়াই মৌসুমের উদ্বোধন করা হয়। এবারে মিলটি ১১৪ দিনের মাড়াই মৌসুমে মোট চিনি উৎপাদন করে ১০ হাজার ৫২৫ মেট্রিক টন। যা গত মৌসুমে ছিল ৪ হাজার ৪০৭ মেট্রিক টন। চিনি আহরণ হার অদ্য ৬.৬২%, অদ্যাবধি ৫.৬৮%। যা গত মৌসুমে ছিল ৫.৩৬%। মোট ১ লাখ ৮৮ হাজার ৬৩৩ মেট্রিক টন আখ মাড়াই করা হয়েছে। গত বছর ছিল ৮১ হাজার ৮২৯ মেট্রিক টন। যা বিগত ১০টি মৌসুমের মধ্যে সর্বোচ্চ। নয়টি চিনিকলের মধ্যে আখ ক্রাশিং ৩০% এবং চিনি উৎপাদনে ৩৪% অবদান রাখতে সক্ষম হয়েছে।তাছাড়া গত ১০ বছরে রেকর্ড এবারই কারখানায় আখ সরবরাহ গড়ে প্রায় ১৩ মেট্রিক টন অর্জন হয়েছে। নবেসুমির ইতিহাসে এ বছরই মিল জোনে জিরো টলারেন্স নীতি অবলম্বন পূর্বক অবৈধ পাওয়ার ক্রাশার শতভাগ বন্ধ রাখা সম্ভব হয়েছে।
এ ছাড়াও ২০২৩-২০২৪ রোপণ মৌসুমে এ পযর্ন্ত আখ রোপণ হয়েছে
১৭ হাজার ৫৮০ একর।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.