বৃহস্পতিবার | ৫ মার্চ, ২০২৬ | ২০ ফাল্গুন, ১৪৩২

শিরোনাম
বড়াইগ্রামে অগ্নিকান্ডে কৃষকের গরু-ছাগল পুড়ে মৃত্যু তথ্যভিত্তিক সামাজিক সুরক্ষাবলয় নিশ্চিতে ফ্যামিলি কার্ড নবেসুমিকে একটি সিস্টেমে নিয়ে এসে সকল অনিয়মকে দূর করা হবে-প্রতিমন্ত্রী পুতুল যুদ্ধের নামে শিশুহত্যায়ও ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’! সাড়ে ১২ হাজার কোটি টাকার বেশি কৃষি ঋণ মওকুফ করেছে সরকার — সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ইতিহাসের পুনরাবৃত্তি, ২৫ বছর পর বিজয়ের বিউগল বাজালেন পটলকন্যা পুতুল দীর্ঘ ১৯ বছর পর আবারও একই বাড়িতে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান প্রতিমন্ত্রী হয়ে প্রথমবার নিজ জেলায় ফারজানা শারমিন পুতুল মানুষের ভাগ্য পরিবর্তনে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের নাটোরে যুবদলের চার নেতা বহিষ্কার

লালপুরে কুকুরের কামড়ে আহত ৮

নিজস্ব প্রতিবেদক।।

নাটোরের লালপুরে কুকুরের কামড়ে শিশুসহ প্রাপ্ত বয়স্করা আহত হয়েছেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার (২৮মার্চ২০২৪) লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায় উপজেলার বিলমাড়িয়া ও লালপুর ইউনিয়নের ৪ টি গ্রামে বুধবার সন্ধ্যা থেকে রাত ৯ টার মধ্যে কুকুরের কামড়ে আহত হয়েছেন ৮ জন। স্থানীয় সূত্রে জানা যায় শিশুসহ প্রাপ্ত বয়স্করা কুকুরের আক্রমণের শিকার হলে তাদের আত্মচিৎকারে স্থানীয়রা ছুটে এসে আহতদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য দ্রুত ভর্তি করে। এ সময় কর্তব্যরত চিকিৎসক আহতদের ভ্যাকসিন ও চিকিৎসা দিয়ে বাড়ি পাঠিয়ে দেন আহতরা হলেন লালপুর ইউনিয়নের বাকনাই গ্রামের ওসমান আলীর স্ত্রী জবা(৬০) নবীর উদ্দিনের ছেলে নাজির(৩৫)মৃত্য রহিম উদ্দিনের ছেলে আবদুল কাদের(৪০) মমিনপুর গ্রামের পারভেজ আলীর ছেলে জোবায়ের(৪) বাবুল চৌকিদারের ছেলে লালন (২৯)মিন্টু সরদারের ছেলে আরিফ (৩০) রামকৃষ্ণপুর গ্রামের মৃত্যু বদ্র মন্ডলের ছেলে জামাল (৪৫) ও বিলমাড়িয়া ইউনিয়নের মোহরকয়া গ্রামের আজবার আলীর ছেলে রিফাত (৯) স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সকল আহতদের চিকিৎসা ও ভ্যাকসিনের ডোজ সম্পূর্ণ করার পরামর্শ প্রদান করেন। এ ঘটনায় কুকুর আতঙ্কে ভুগছেন এলাকাবাসী।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.