রবিবার | ১৯ এপ্রিল, ২০২৬ | ৬ বৈশাখ, ১৪৩৩

শিরোনাম
জীবিত থাকতেই অবসর ও কল্যাণ তহবিলের টাকা চাইলেন প্রধান শিক্ষক নির্মাণাধীন পাওয়ার গ্রিড উপকেন্দ্রে দুর্ধর্ষ ডাকাতির রহস্য উদঘাটন, ডাকাতদলের ১৩ সদস্যকে গ্রেপ্তার গুরুদাসপুরে আইনজীবীর বিরুদ্ধে সরকারি রাস্তা জবরদখলের অভিযোগ পানিতে ডুবে আপন দুই ভাইয়ের মৃত্যু বড়াইগ্রামে ডাকাতির ঘটনায় ১৩ জন আটক, ট্রাকসহ লুন্ঠিত ইলেকট্রিক ব্যাটারি উদ্ধার চার মাস পর শুরু প্রাথমিক বৃত্তি পরীক্ষা শিবির একটি স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান জেলা শিবির সভাপতি জাহিদ হাসান পদ্মার পাঙ্গাস বিক্রি হলো ২০ হাজার টাকায় লালপুরে তাপমাত্রা ৩৮ ডিগ্রি মৃদু তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন বড়াইগ্রামে কৃষকদের মাঝে বিনামূল্যে এয়ার ফ্লো মেশিন বিতরণ

লালপুরে জামায়াতের ২০ নেতাকর্মী আটক

নিজস্ব প্রতিবেদক।।
নাটোরের লালপুরে নাশকতা পরিকল্পনার অভিযোগে জামায়াত-শিবিরের ২০ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১ মে) দুপুরে তাদের নাটোর আদালতে পাঠানো হয় । গ্রেপ্তারকৃতরা হলেন, জামায়াতে ইসলামী নাটোর জেলা কর্ম পরিষদ সদস্য অধ্যাপক আব্দুল ওহাব, উপজেলার সহকারী সেক্রেটারি এ্যাড. মাসুদ রানা, ঈশ্বরদী ইউনিয়ন জামায়াতের আমির গোলাম রাব্বানী, আসলাম হোসেন, সেন্টু খামারু, মোশারফ হোসেন, নয়ন আলী, আবুল কাশেম, জাহাঙ্গীর হোসেন, জহুরুল ইসলাম, আফতাব হোসেন, শরিফুল ইসলাম, আব্দুল হাকিম, নাহিদ আলী, ফাদ্দেছ প্রামাণিক, লাল মোহাম্মদ, সেন্টু প্রামাণিক, আইনুল হক, সজিব আহমেদ, আবু রায়হান।
এবিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ বলেন, গত রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের শিবনগর এলাকায় কলেজের পেছনে জামায়াত-শিবির নাশকতামূলক কর্মকাণ্ডের জন্য গোপনে বৈঠক করছে। পরে পুলিশ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে জামায়াত-শিবিরের ২০ নেতাকর্মীকে গ্রেফতার করে। এঘটনায় তাদের বিরুদ্ধে লালপুর থানায় নাশকতার মামলা দায়ের করে নাটোর আদালতে প্রেরণ করা হয়েছে ।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.