শনিবার | ১৮ জুলাই, ২০২৬ | ৩ শ্রাবণ, ১৪৩৩

শিরোনাম
বিএনপি সরকারের ৫ মাসে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর উদ্যোগে লালপুরে ১৭৯ প্রকল্প বাস্তবায়ন বিএসএড কোর্সের প্রথম ব্যাচের শিক্ষাথীদের বিদায় ও দ্বিতীয় ব্যাচের বরণ জুলাই শহীদ দিবস পালন জুলাই-৩৬ ও প্রাণ হারানো শিশুদের মূল্য লাল ও হলুদ কার্ড ও আমাদের সমাজ বড়াইগ্রামে জুলাই শহিদ দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন জলাবদ্ধতা সৃষ্টিতে জর্জরিত বনপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীর ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে তাপপ্রবাহে করণীয় ও ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত। নাটোরে আদম আলী শিক্ষা বৃত্তির অর্থ, সনদ ও শিক্ষা উপকরণ বিতরণ লালপুরে একতা এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

গুরুদাসপুরে মাটিবাহী ট্রাক্টরের চাপায় যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক।।
নাটোরের   গুরুদাসপুরে   পুকুর   খননের   কাজে   ব্যবহৃত   মাটিবাহী   একটি ট্রাক্টরের চাপায় বাদল প্রামাণিক (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার ৬ এপ্রিল সন্ধ্যায় গুরুদাসপুরের মশিন্দা চরপাড়ার টেওশাগারী বিলে ওই দূর্ঘটনা ঘটেছে। রাত সাড়ে আটটার দিকে লাশটি উদ্ধার করে থানায় আনে পুলিশ। নিহত বাদল হোসেন পার্শ্ববর্তী সিংড়া পৌর শহরের গোডাউন ঘাট মহল্লার   গোলবর   প্রামাণিকের   ছেলে।   তিনি   প্রায়   একমাস   ধরে গুরুদাসপুরের   মাটি   ব্যাবসায়ী   আব্দুল   লতিফের   অধিনে   মাটিবাহী ট্রাক্টরের চালক হিসেবে কাজ করছিলেন। পুলিশ ও স্থানীয় লোকজন জানান- উপজেলার মশিন্দা ইউনিয়নের মশিন্দা চরপাড়া মৌজার টেওশাগাড়ি বিলের প্রায় ২০ বিঘা জমিতে অবৈধভাবে পুকুর খনন করছিলেন ওই এলাকার বাসিন্দা আব্দুল লতিফ ও আবুল কালাম আজাদ।   সেখানকার   মাটি   বহনকরে   একটি   ইটভাটায়   নেওয়া   হচ্ছিল। সোমবার   মাটিবাহি   একটি   ট্রাক্টরের   চালক   হিসেবে   কাজ   করছিলেন নিহত বাদল প্রামাণিকও। সন্ধ্যার দিকে খননযন্ত্রের মাধ্যমে তার ট্রাক্টরে মাটি বোঝাই   করার  সময় বিপরিত দিক   থেকে   আসা মাটিবাহি অপর একটি ট্রাক্টরের ধাক্কায় ছিটকে পড়েন বাদল। এসময় ট্রাক্টরটি বাদলকে পিষ্ট করে চলে যায়। এতে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মারা যান বাদল।স্থানীয়রা জানান- সন্ধ্যার একটু আগে বাদলের মৃত্যুর ঘটনাটি ঘটার পর দ্রুত খননযন্ত্রটি সরিয়ে ঘটনাস্থলের অদূরে একটি বাড়িতে রেখে সটকে পরেন পুকুর খননের কাজে নিয়োজিত লোকজন। সন্ধ্যার পর স্থানীয় লোকজন ঘটনাস্থলে   গিয়ে   রক্তাক্ত   অবস্থায়   বাদলের   লাশটি   দেখে   পুলিশকে   খবর   দেন। বাদলকে চাপা দেওয়া ট্রাক্টরটি জব্দ করা হয়েছে।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. উজ্জল হোসেন বলেন- বাদলকে চাপা দেওয়া ট্রাক্টরটি জব্দ করা হয়েছে। লাশটি রাতেই উদ্ধার করে থানায় আনা হয়েছে। এঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.