| |

শিরোনাম
জামায়াতের লালপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী ঘোষণা  যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় গ্রেপ্তার ৭ বড়াইগ্রামে বনপাড়া কলেজের ছয় শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ৭ লক্ষাধিক জাল টাকাসহ জাল টাকা ব্যবসায়ী গ্রেপ্তার  বনপাড়া সেন্ট যোসেফস স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞানমেলা পরিদর্শন করলেন ডিসি বড়াইগ্রামে সাবেক আ’লীগ নেতা অধ্যক্ষ আব্দুর রাজ্জাক আটক আমরা অত্যন্ত চমৎকার একটা লালপুর গড়ার দিকে এগোচ্ছি: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুল  হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বড়াইগ্রামে জোরপূর্বক জমি দখল ও দোকানে তালা লাগানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন বাউয়েটে ৬ষ্ঠ কোয়ালিটি অ্যাসিউরেন্স কমিটির সভা অনুষ্ঠিত

লালপুরে বিএসএড কোর্সের অনুমোদন পেল জাহানারা এন্ড লতিফর রহমান কলেজ

নিজস্ব প্রতিবেদক।।

নাটোরের লালপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ হিসেবে অনুমোদন পেল জাহানারা এন্ড লতিফর রহমান স্পেশাল এডুকেশন টিচার্স ট্রেনিং কলেজ।
সোমবার (২০ মে ২০২৪) বিষয়টি নিশ্চিত করেছেন জাহানারা এন্ড লতিফর রহমান স্পেশাল এডুকেশন টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ সিমানুর রহমান। প্রতিবন্ধী শিশুদের শিক্ষা, প্রশিক্ষণ ও পুনর্বাসনের লক্ষ্যে দক্ষ জনবল তৈরীতে জাহানারা এন্ড লতিফর রহমান স্পেশাল এডুকেশন টিচার্স ট্রেনিং কলেজ এখন থেকে ব্যচেলর অব ও স্পেশাল এডুকেশন ( বিএসএড) কোর্স পরিচালনা করবে। প্রতিষ্ঠানটি তার নিজস্ব ক্যাম্পাস থেকে এ কোর্স পরিচালনা করবে। বিশ্ববিদ্যালয়ের অ্যাফিলিয়েশন কমিটির সুপারিশক্রমে এর অ্যাকাডেমিক কাউন্সিল ও বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট এই অধিভুক্তির অনুমোদন দিয়েছে বলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এক চিঠিতে বলা হয়েছে। প্রতি ব্যাচে ৫০ জন করে শিক্ষার্থী ভর্তি হতে পারবেন। ২০২৫ শিক্ষা বর্ষে শিক্ষার্থী ভর্তির জন্য ইতিমধ্যে প্রতিষ্ঠানটি তাদের প্রচার প্রচারনা শুরু করেছে বলে জানা যায়।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.