শনিবার | ১৮ জুলাই, ২০২৬ | ৩ শ্রাবণ, ১৪৩৩

শিরোনাম
বিএনপি সরকারের ৫ মাসে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর উদ্যোগে লালপুরে ১৭৯ প্রকল্প বাস্তবায়ন বিএসএড কোর্সের প্রথম ব্যাচের শিক্ষাথীদের বিদায় ও দ্বিতীয় ব্যাচের বরণ জুলাই শহীদ দিবস পালন জুলাই-৩৬ ও প্রাণ হারানো শিশুদের মূল্য লাল ও হলুদ কার্ড ও আমাদের সমাজ বড়াইগ্রামে জুলাই শহিদ দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন জলাবদ্ধতা সৃষ্টিতে জর্জরিত বনপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীর ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে তাপপ্রবাহে করণীয় ও ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত। নাটোরে আদম আলী শিক্ষা বৃত্তির অর্থ, সনদ ও শিক্ষা উপকরণ বিতরণ লালপুরে একতা এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

মোটরসাইলে নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কায় যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক
নাটোরের বড়াইগ্রামে মোটরসাইকে নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কায় লাগায় এক যুবক নিহত হওয়ার ঘটনা ঘটেছে। সোমবার বিকেলে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের তরমুজ তেল পাম্প এলাকায় এই ঘটনা ঘটে। নিহত যুবকের নাম আব্দুর রহমান (২১)। তিনি লালপুর উপজেলার ওয়ালিয়া গ্রামের নুরুল ইসলামের পুত্র।
বনপাড়া হাইওয়ে থানার সারজেন্ট শহিদুল ইসলাম বলেন, নিহত যুবক ঢাকা থেকে মোটরসাইকেল (ঢাকা মেট্রো-হ ৪৬-৭৬০৬) চালিয়ে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের পার্শ রাস্তা দিয়ে নিজ বাড়িতে আসার পথে তরমুজ পাম্প এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যায়।
তিনি আরো বলেন, যুবকের শফিকুল ইসলাম বাদি হয়ে থানায় অপমৃত্যু মামলা অভিযোগ দিয়েছেন। আইনানুগ ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.