বুধবার | ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ | ১২ ফাল্গুন, ১৪৩২

শিরোনাম
নাটোরে জিয়া মঞ্চের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন আখের অভাবে বন্ধ হলো নর্থ বেঙ্গল সুগার মিলে আখ মাড়াই সরকারি জমিতে থেকে অবৈধ ভবন উচ্ছেদ করল প্রশাসন নরনেসুমিতে শ্রমিক-কর্মচারী ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচন সম্পূর্ণ সভাপতি মানিক, সম্পাদক পিন্টু প্রান্তিক কৃষকদের মাঝে কীটনাশক স্প্রে মেশিন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ মাদকমুক্ত সমাজ গড়তে হবে,মাদকাসক্ত কাউকে ছাড় দেওয়া হবে না —— নব নির্বাচিত আব্দুল আজিজ এমপি আমার সাথে দেখা করবে না সমস্যা আছে” রেজাল্টের পর শিক্ষার্থীর আত্নহনন, শিক্ষকের স্কিনশর্ট ভাইরাল একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন একুশের চেতনায় গণতন্ত্র পুনপ্রতিষ্ঠার অঙ্গীকার-প্রধানমন্ত্রী মাহে রমজানকে স্বাগত জানিয়ে লালপুরে জামায়াতের শোভাযাত্রা

আয়াটা এয়ারলাইন্সের স্বীকৃতি পেল ইউএস-বাংলা

অক্টোবর ১২, ২০২৩, বৃহস্পতিবার, ঢাকা।।
বাংলাদেশের অন্যতম বৃহৎ বিমানসংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স প্রথম দেশীয় বেসরকারী এয়ারলাইন্স হিসেবে ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট এসোসিয়েশন (আয়াটা) এয়ারলাইন্স হিসেবে স্বীকৃতি লাভ করেছে।
ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক-জনসংযোগ মোঃ কামরুল ইসলাম জানান, ২০২৩ সালে বিশ্বের ১৮টি এয়ারলাইন্স আয়াটা এয়ারলাইন্স হিসেবে স্বীকৃতি অর্জন করেছে যার মধ্যে ইউএস-বাংলা অন্যতম। গত প্রায় ২৭ বছরে বেশ কয়েকটি বেসরকারী এয়ারলাইন্স পরিচালিত হলেও প্রথমবারের মতো ইউএস-বাংলা এই সম্মান অর্জন করায় বিশ্বের আকাশ পরিবহনে অংশগ্রহণমূলক ভূমিকা পালন করতে পারবে। সম্প্রতি ইউএস-বাংলা এয়ারলাইন্স আইওএসএ সার্টিফিকেটও অর্জন করেছে।
২০১৪ সালের ১৭ জুলাই যাত্রা শুরু করে বর্তমানে দেশের অভ্যন্তরে ঢাকা থেকে কক্সবাজার, চট্টগ্রাম, সিলেট, সৈয়দপুর, যশোর, রাজশাহী, বরিশাল রুটে ফ্লাইট পরিচালনা করছে। এছাড়া ৯টি দেশের ১১টি আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। বর্তমানে কলকাতা, চেন্নাই, মালে, ব্যাংকক, কুয়ালালামপুর, সিঙ্গাপুর, গুয়াংজু, শারজাহ, দুবাই, দোহা ও মাস্কাট রুটে ফ্লাইট পরিচালনা করছে। নিকট ভবিষ্যতে জেদ্দা, দিল্লী রুটে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা করছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।
ইউএস-বাংলার বহরে ৮টি বোয়িং ৭৩৭-৮০০, ৯টি এটিআর ৭২-৬০০সহ মোট ২০টি এয়ারক্রাফট রয়েছে। খুব শীঘ্রই ইউএস-বাংলার বিমান বহরে ৪৩৬ আসনের দু’টি এয়ারবাস ৩৩০ ও ৪টি এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফট যোগ করার পরিকল্পনা নিয়েছে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.