বৃহস্পতিবার | ৫ মার্চ, ২০২৬ | ২০ ফাল্গুন, ১৪৩২

শিরোনাম
বড়াইগ্রামে অগ্নিকান্ডে কৃষকের গরু-ছাগল পুড়ে মৃত্যু তথ্যভিত্তিক সামাজিক সুরক্ষাবলয় নিশ্চিতে ফ্যামিলি কার্ড নবেসুমিকে একটি সিস্টেমে নিয়ে এসে সকল অনিয়মকে দূর করা হবে-প্রতিমন্ত্রী পুতুল যুদ্ধের নামে শিশুহত্যায়ও ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’! সাড়ে ১২ হাজার কোটি টাকার বেশি কৃষি ঋণ মওকুফ করেছে সরকার — সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ইতিহাসের পুনরাবৃত্তি, ২৫ বছর পর বিজয়ের বিউগল বাজালেন পটলকন্যা পুতুল দীর্ঘ ১৯ বছর পর আবারও একই বাড়িতে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান প্রতিমন্ত্রী হয়ে প্রথমবার নিজ জেলায় ফারজানা শারমিন পুতুল মানুষের ভাগ্য পরিবর্তনে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের নাটোরে যুবদলের চার নেতা বহিষ্কার

রূপপুর পারমাণবিকের প্রথম ইউনিটে ডামি ফুয়েল লোডিং শুরু

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রথম ইউনিটের রিয়্যাক্টর প্রেসার ভেসেলে ডামি ফুয়েল লোডিং এর কাজ শুরু হয়েছে। বুধবার ( ১৮ সেপ্টেম্বর) দুপুরে  প্রকল্প পরিচালক ড. জাহিদুল ইসলাম জানান, ১৭ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই কার্যক্রম প্রায় দুই সপ্তাহ চলবে। এ সময় ১৬৩টি ডামি ফুয়েল এসেম্বলী এবং ১১৫টি কনট্রোল এন্ড প্রোটেকশন সিস্টেম এবসর্বার রড লোড করা হবে। ডামি ফুয়েলের সাহায্যে রিয়্যাক্টরের সকল প্যারামিটার যাচাই নিশ্চিত হবার পর প্রকৃত ফুয়েল লোড করা হবে। গুরুত্বপূর্ণ এই কার্যক্রমে এতমস্ত্রয়এক্সপোর্ট, এটমটেকএনার্গো এবং রসএনার্গোএটমের বিশেষজ্ঞরা অংশগ্রহণ করছেন।

রসাটমের গণমাধ্যম বুধবার দুপুরে (১৮ সেপ্টম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আকার, আকৃতি, ওজন, ম্যাটেরিয়াল বিবেচনায় ডামি ফুয়েল এসেম্বলী আসল ফুয়েল এসেম্বলীর সম্পূর্ণ কপি। কিন্তু এতে কোনও পারমাণবিক জ্বালানী থাকে না। এই ফুয়েল লোডিং এর পর রিয়্যাক্টরের সার্কুলেশন ফ্ল্যাশিং, কোল্ড এবং হট টেস্ট সম্পাদন করা হবে। এই টেস্টগুলোর সফলতার ওপর নির্ভর করে রিয়্যাক্টরের নিরাপদ ও নির্ভরযোগ্য অপারেশন।

ডামি ফুয়েল লোডিং রূপপুর প্রকল্পের জন্য মাইল ফলক জানিয়ে প্রকল্প পরিচালক ড. জাহিদুল ইসলাম জানান, এরজন্য আগে থেকেই সকল যন্ত্রপাতি প্রস্তুত বা টেষ্ট সম্পন্ন করা হয়েছে। আসল ফুয়েল লোডিং এর পূর্ব প্রস্তুতিপর্ব হিসেবে ডামি ফুয়েল লোডিং কাজের অগ্রগতির বহি:প্রকাশ। ডামি ফুয়েল লোডের জন্য অনেকগুলো টেস্ট করা হয়। এটা রোবটিক বা অটোমেটিক প্রক্রিয়া। কন্ট্রোল রূম থেকে এই প্রক্রিয়া নিয়ন্ত্রণ করছে আমাদের বাংলাদেশী অপারেটররা। রাশিয়ান বিশেষজ্ঞদের টেকনিক্যাল সাপোর্টে আমাদের অপারেটররা ডামি ফুয়েল লোডিং এর কাজ করছে। আগামীতে আমাদের ফিজিক্যাল স্টার্টআপের (আসল ফুয়েল লোডিং) জন্য ডামি ফুয়েল লোডিং এর কাজ এটি একটি বিশাল পদক্ষেপ।

রাশিয়ান প্রকল্প পরিচালক ও এএসই ভাইস-প্রেসিডেন্ট আলেক্সী দেইরি বাংলাদেশের এ প্রকল্প প্রসঙ্গে বলেন, “রসাটম রাশিয়ার অন্যতম বৃহৎ প্রযুক্তি কর্পোরেশন। পার্টনার দেশগুলোতে নতুন শিল্পের উন্নয়নে প্রতিষ্ঠানটি নিয়মিতভাবে তার দক্ষতা ও বিশাল অভিজ্ঞতার প্রমাণ রেখে চলেছে। রূপপুর প্রকল্পের প্রথম ইউনিটের নির্মাণ এবং এর স্টার্টআপ ও অন্যান্য এডজাস্টমেন্ট কার্যক্রম পুরোদমে এগিয়ে চলছে। এই ইউনিটটির স্টার্টআপের মাধ্যমে বাংলাদেশ তার উন্নয়নের জন্য অতি প্রয়োজনীয় বিদ্যুৎ লাভ করবে”।

এতমএনার্গো এর বাংলাদেশ শাখার পরিচালক ডেনিস মাজলভ জানান, “ডামি ফুয়েল এসেম্বলী লোডিং এর কার্যক্রম ২৪/৭ ভিত্তিতে পরিচালিত হবে। রিফুয়েলিং মেশিনের সাহায্যে রিয়্যাক্টরে একটি ডামি ফুয়েল এসেম্বলী লোডিং এ গড়ে ২৫মিনিটের প্রয়োজন হয়। ডামি ফুয়েল এসেম্বলী লোডিং এর পর আমরা সার্কুলেশন ফ্যাশিং, কোল্ড এবং হট টেস্টের জন্য রিয়্যাক্টরকে প্রস্তুত করবো”।

প্রসংগত: রাশিয়ার কারিগরী ও আর্থিক সহায়তায় রূপপুরে নির্মিত হচ্ছে বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। প্রকল্পটিতে দুটি বিদ্যুৎ ইউনিট থাকবে এবং এর মোট উৎপাদন ক্ষমতা হবে ২,৪০০ মেগাওয়াট। প্রতিটি ইউনিটে স্থাপিত হবে ৩+ প্রজন্মের রুশ ভিভিইআর-১২০০ রিয়্যাক্টর যা সকল আন্তর্জাতিক নিরাপত্তা চাহিদা পুরনে সক্ষম। রসাটম প্রকৌশল শাখা জেনারেল ডিজাইনার এবং কন্ট্রাকটর হিসেবে প্রকল্পটি বাস্তবায়ন করছে। ##

 

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.