| |

শিরোনাম
জামায়াতের লালপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী ঘোষণা  যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় গ্রেপ্তার ৭ বড়াইগ্রামে বনপাড়া কলেজের ছয় শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ৭ লক্ষাধিক জাল টাকাসহ জাল টাকা ব্যবসায়ী গ্রেপ্তার  বনপাড়া সেন্ট যোসেফস স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞানমেলা পরিদর্শন করলেন ডিসি বড়াইগ্রামে সাবেক আ’লীগ নেতা অধ্যক্ষ আব্দুর রাজ্জাক আটক আমরা অত্যন্ত চমৎকার একটা লালপুর গড়ার দিকে এগোচ্ছি: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুল  হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বড়াইগ্রামে জোরপূর্বক জমি দখল ও দোকানে তালা লাগানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন বাউয়েটে ৬ষ্ঠ কোয়ালিটি অ্যাসিউরেন্স কমিটির সভা অনুষ্ঠিত

শুভাশিস

– সুমা পারভীন :
কেবলই প্রয়োজনে বন্ধুত্ব,
বিড়ম্বনা বাড়ায়।
অন্ধকার ছড়ায়
আলোর পৃথিবীতে।
শুধুমাত্র প্রয়োজনেই বন্ধুত্ব,
সৃষ্টি করে বিভেদের প্রাচীর।
আকাশচুম্বী সে প্রাচীর
টলে না কোনদিনই।
তাই ভেবেছি,
নিজেকে নিঃশব্দে সন্তর্পণে বন্দী করে রাখবো।
সকলের সাথে নিজ স্বার্থের প্রয়োজনে কথা
এখন বড্ড অপ্রয়োজনৃ
প্রাচুর্য আর গর্ব নেই!
তাই শুভেচ্ছাটুকু নিতেও ভয় হয় খুব।
ভাবছি,
শঙ্খনীল কারাগারে নিজেকে বন্দী করে রাখবো উপযাচক হয়ে,
কী প্রয়োজন কথা বলার?
কীইবা প্রয়োজন শুভেচ্ছাটুকু জানাবার?
মানুষের এই পৃথিবীতে কজনই’বা মানুষ আছে!
মানুষ হওয়া অনেক কঠিন।
হয়তো মানুষ হতে পারেনি এখনো,
তাই নিঃশব্দে প্রস্থান নেব অচিরেই-
সব… সবকিছু থেকে।
কুমিরের মায়াকান্নার এ পৃথিবীতে,
আড়ম্বরহীন এ জীবন হতে,
লোক দেখানোর সমস্ত আয়োজন হতে,
সকল মিথ্যার অবসান ঘটিয়ে,
তোমরা যারা আগামীতে বেঁচে থাকবে,
ভালো থেকো,
আনন্দে থেকো,
সেই শুভাশিস রইল।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.