রবিবার | ১৯ এপ্রিল, ২০২৬ | ৬ বৈশাখ, ১৪৩৩

শিরোনাম
জীবিত থাকতেই অবসর ও কল্যাণ তহবিলের টাকা চাইলেন প্রধান শিক্ষক নির্মাণাধীন পাওয়ার গ্রিড উপকেন্দ্রে দুর্ধর্ষ ডাকাতির রহস্য উদঘাটন, ডাকাতদলের ১৩ সদস্যকে গ্রেপ্তার গুরুদাসপুরে আইনজীবীর বিরুদ্ধে সরকারি রাস্তা জবরদখলের অভিযোগ পানিতে ডুবে আপন দুই ভাইয়ের মৃত্যু বড়াইগ্রামে ডাকাতির ঘটনায় ১৩ জন আটক, ট্রাকসহ লুন্ঠিত ইলেকট্রিক ব্যাটারি উদ্ধার চার মাস পর শুরু প্রাথমিক বৃত্তি পরীক্ষা শিবির একটি স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান জেলা শিবির সভাপতি জাহিদ হাসান পদ্মার পাঙ্গাস বিক্রি হলো ২০ হাজার টাকায় লালপুরে তাপমাত্রা ৩৮ ডিগ্রি মৃদু তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন বড়াইগ্রামে কৃষকদের মাঝে বিনামূল্যে এয়ার ফ্লো মেশিন বিতরণ

ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

নাটোর প্রতিনিধি :
নাটোরের লালপুরে ঘুমন্ত অবস্থায় বিষধর সাপের কামড়ে আয়েশা খাতুন (২৬) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর ২০২৪) দিবগত ভোর ৩টার দিকে উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের দক্ষিণ মাঝগ্রামে এ দুর্ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের জাকির হোসেনের স্ত্রী।
নিহতের স্বজনরা জানান, শুক্রবার রাতে উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের দক্ষিণ মাঝগ্রামে জাকির হোসেনের স্ত্রী আশেয়া (২৬) প্রতিদিনের মতো সাংসারিক কাজকর্ম শেষে করে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে (ভোর ৩টার দিকে) তার পায়ে বিষধর সাপ কামড় দিলে তিনি ঘুম থেকে জেগে উঠে চিৎকার শুরু করেন। তার চিৎকারে বাড়ির সদস্যরা জেগে ওঠেন। পরে তাকে উদ্ধার করে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
লালপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.