শনিবার | ১৮ জুলাই, ২০২৬ | ৩ শ্রাবণ, ১৪৩৩

শিরোনাম
বিএনপি সরকারের ৫ মাসে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর উদ্যোগে লালপুরে ১৭৯ প্রকল্প বাস্তবায়ন বিএসএড কোর্সের প্রথম ব্যাচের শিক্ষাথীদের বিদায় ও দ্বিতীয় ব্যাচের বরণ জুলাই শহীদ দিবস পালন জুলাই-৩৬ ও প্রাণ হারানো শিশুদের মূল্য লাল ও হলুদ কার্ড ও আমাদের সমাজ বড়াইগ্রামে জুলাই শহিদ দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন জলাবদ্ধতা সৃষ্টিতে জর্জরিত বনপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীর ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে তাপপ্রবাহে করণীয় ও ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত। নাটোরে আদম আলী শিক্ষা বৃত্তির অর্থ, সনদ ও শিক্ষা উপকরণ বিতরণ লালপুরে একতা এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

ঈশ্বরদীতে মাদকের অভিযানে গাঁজা, বিদেশী রিভালবার ও গুলিসহ ১ জন আটক

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ
গোপন সংবাদের ভিত্তিতে ঈশ্বরদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গাাঁজা, বিদেশী রিভালবার ও গুলিসহ সাহাবুর হোসেন নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) পরিদর্শক আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে বিভাগীয় স্টাফদের সমন্বয়ে এবং ঈশ্বরদী থানা পুলিশের সহযোগিতায় উপজেলার বাঘইল কলপাড়া গ্রামে এ অভিযান পরিচালিত হয়। আটককৃত সাহাবুর হোসেন ওই এলাকার আমির হোসেনের পুত্র।

পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাঘইল কলপাড়া গ্রামে সাহাবুলের বাড়িতে অভিযান চালিয়ে শয়ন কক্ষ হতে অবৈধ মাদকদ্রব্য ২০ গ্রাম গাঁজা, পাকিস্তানী ১টি বিদেশী রিভলবার এবং তিন রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

এঘটনায় মাদকের উপ-পরিদর্শক মুস্তাফিজুর রহমান বাদী হয়ে ঈশ্বরদী থানায় মাদক আইনে ও অস্ত্র আইনে মোট দুইটি নিয়মিত মামলা দায়ের করেছে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.