শনিবার | ১৮ জুলাই, ২০২৬ | ৩ শ্রাবণ, ১৪৩৩

শিরোনাম
বিএনপি সরকারের ৫ মাসে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর উদ্যোগে লালপুরে ১৭৯ প্রকল্প বাস্তবায়ন বিএসএড কোর্সের প্রথম ব্যাচের শিক্ষাথীদের বিদায় ও দ্বিতীয় ব্যাচের বরণ জুলাই শহীদ দিবস পালন জুলাই-৩৬ ও প্রাণ হারানো শিশুদের মূল্য লাল ও হলুদ কার্ড ও আমাদের সমাজ বড়াইগ্রামে জুলাই শহিদ দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন জলাবদ্ধতা সৃষ্টিতে জর্জরিত বনপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীর ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে তাপপ্রবাহে করণীয় ও ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত। নাটোরে আদম আলী শিক্ষা বৃত্তির অর্থ, সনদ ও শিক্ষা উপকরণ বিতরণ লালপুরে একতা এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

লালপুরে জাতীয় যুব দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক।।
নাটোরের লালপুরে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে  শুক্রবার (১লা নভেম্বর) ‘জাতীয় যুব দিবস ২০২৪’ উদযাপন করা হয়েছে। এবারের জাতীয় যুব দিবসের প্রতিপাদ্য ‘দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ ‘। দিবসটি যথাযোগ্য মর্যাদার সাথে পালনের নিমিত্তে উপজেলা চত্ত্বর থেকে সকাল ১০ টায় যুব র‍্যালি বের করা হয়।
র‍্যালি শেষে সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বুলবুল পারভেজের সঞ্চালনায়  উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: মেহেদী হাসান।
আলোচনা শেষে তিনি যুব উদ্যোক্তাদের মাঝে  চেক বিতরণ ও প্রশিক্ষণার্থীদের সনদ প্রদান করা হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন ডেপুটি কোডিনেটর মাইদুল হাসান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সবুর, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুব্রত কুমার সরকার প্রমুখ।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.