| |

শিরোনাম
জামায়াতের লালপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী ঘোষণা  যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় গ্রেপ্তার ৭ বড়াইগ্রামে বনপাড়া কলেজের ছয় শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ৭ লক্ষাধিক জাল টাকাসহ জাল টাকা ব্যবসায়ী গ্রেপ্তার  বনপাড়া সেন্ট যোসেফস স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞানমেলা পরিদর্শন করলেন ডিসি বড়াইগ্রামে সাবেক আ’লীগ নেতা অধ্যক্ষ আব্দুর রাজ্জাক আটক আমরা অত্যন্ত চমৎকার একটা লালপুর গড়ার দিকে এগোচ্ছি: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুল  হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বড়াইগ্রামে জোরপূর্বক জমি দখল ও দোকানে তালা লাগানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন বাউয়েটে ৬ষ্ঠ কোয়ালিটি অ্যাসিউরেন্স কমিটির সভা অনুষ্ঠিত

অভিভাবক সমাবেশ ও শিক্ষাবৃত্তি পরীক্ষা

নাটোর প্রতিনিধি :
নাটোরের লালপুরে ‘সন্তানকে জীবনে বড় হতে গেলে অভিভাবকদের করণীয়’ শীর্ষক অভিভাবক সমাবেশ ও বীর মুক্তিযোদ্ধা আদম আলী শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ ডিসেম্বর ২০২৪) প্রাকীর্তি ফাউন্ডেশনের আয়োজনে লালপুর শ্রী সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশে প্রধান অতিথি ছিলেন গ্রিন ভ্যালি ওল্ডেজ হোম এন্ড অরফানেজের সভাপতি ও পুলিশের অতিরিক্ত ডিআইজি আলমগীর কবির পরাগ।


শিক্ষাবৃত্তি কমিটির সাবেক সভাপতি ওয়ারেস মো. ইকবালের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন প্রাকীর্তি ফাউন্ডেশনের চেয়ারম্যান ও গ্রিন ভ্যালি পার্ক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নূরিয়া পারভীন, পার্কের চেয়ারম্যান আরজুমান্দ বানু পুস্প, ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জালাল উদ্দীন বাবু, ভাইস চেয়ারম্যান হাসিবুল ইসলাম, পরিচালক আমিনুল হক টমি, আনোয়ারুল হক, সুলতানুজ্জামান টিপু, আরিফুল ইসলাম, তৌফিক সারোয়ার চপল, গোলাম সারোয়ার মিলন, লালপুর পাবলিক লাইব্রেরীর সাবেক সহসভাপতি ওয়ালিউল ইসলাম কিরণ প্রমুখ।
এর আগে ফাউন্ডেশনের উদ্যোগে শ্রী সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বীর মুক্তিযোদ্ধা আদম আলী শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.