| |

শিরোনাম
বড়াইগ্রামে শিক্ষকদের সঙ্গে সংসদ সদস্যের শিক্ষার মান উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা বড়াইগ্রামে রঙবিলাস আখচাষে কৃষিতে উন্মোচিত হয়েছে নবদিগন্ত মিথ্যা যখন দেখতে সত্যের মতো হবে অজ্ঞান পার্টির ডাবের ফাঁদে দেড় লক্ষাধিক টাকা লুট, গ্রেপ্তার ২ সড়কে থেমে গেল হাফেজ আব্দুল্লাহর জীবনের পথ চলা জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর- এসপি শরীফুল হক লালপুরে পদ্মার চরে আধুনিক ‘ট্রে’ পদ্ধতিতে সবজির চারা উৎপাদন কেমিক্যাল ও শিল্পখাতে স্বনির্ভরতার অঙ্গীকার নিয়ে রেডমিন হরাইজন-২০২৬ নাটোরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা শুরু আমরা একটি সুন্দর লালপুর গড়ে তুলব- সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুল

খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া 

নিজস্ব প্রতিবেদক।।
নাটোরের লালপুরে বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ জানুয়ারি) বিকেলে উপজেলার দুড়দুড়ীয়া ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কেন্দ্রীয় সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর নির্দেশনায় গন্ডবিল বাজারে এই দোয়া মাহফিল অনুষ্ঠান হয়।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে  দুড়দুড়িয়া ইউপির ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো:আব্দুর রহমান (রহম) এর সভাপতিত্বে দুড়দুড়িয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক মাসুদ রানার সঞ্চালনায় অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালপুর থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ওয়াহেদুজ্জামান সরকার, প্রধান বক্তা ছিলেন থানা যুবদলের সাবেক প্রচার সম্পাদক আলী আজগর, দুড়দুড়িয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হাফিজুর রহমান, ইউপি সদস্য আবদুল হান্নান,  বিএনপি নেতা গোলাম কিবরিয়া, ডলার, নাটোর জেলা ছাত্রদলের সহ সভাপতি আরিফুর রহমান, সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক মশিউর রহমান সুমন, লালপুর থানা ছাত্রদলের সদস্য সচিব মঞ্জুর আহমেদ রয়েল, দুড়দুড়িয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক মান্নাফ হোসেন, মোস্তাক আহমেদ, যুবদলের যুগ্ম আহবায়ক সামছের রহমান, মামুনুর রশীদ প্রমুখ। অনুষ্ঠান টি সার্বিক সহযোগিতায় ছিলেন মানিক ও বাবু।

আলোচনা সভা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.