শনিবার | ২৭ জুন, ২০২৬ | ১৩ আষাঢ়, ১৪৩৩

শিরোনাম
মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে শিক্ষক-অভিভাবক মতবিনিময় সভা অনুষ্ঠিত লালপুরে জনসেবা ও উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক বড়াইগ্রামে ৮ম শ্রেণীর শিক্ষার্থীকে শ্লীলতাহানী ৩০ হাজার টাকায় মিমাংসার নামে ভাগ-বাটোয়ারা করে নিলেন বিএনপি নেতারা চিত্রা এক্সপ্রেসে অভিযান: ঈশ্বরদীতে ৭৬ বোতল কোডিন সিরাপসহ নারী গ্রেফতার বড়াইগ্রামে ‘দুর্নীতিই একমাত্র জাতীয় উন্নয়নের অন্তরায়’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা ২৮ জুন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন লালপুরে ভাইরাল ভিডিও মামলার মূল আসামি গ্রেপ্তার লালপুরে পদ্মার চরে নৌকা থেকে গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার লালপুরে কৃষিজমির মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা লালপুরে পাট চাষে ফিরছে সুদিন, বাম্পার ফলনের আশা

যুবদল ও ছাত্রদলের ১৭ নেতাকর্মী কারাগারে

নাটোর প্রতিনিধি:
নাটোরের লালপুরে থানা হেফাজত থেকে আসামি ছিনতাইয়ের ঘটনায় যুবদল ও ছাত্রদলের ১৭ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত।
রোববার (১৩ জুলাই ২০২৫) নাটোর জেলা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এজাহারভুক্ত ২৩ আসামি হাজির হয়ে আত্মসমর্পণ করলে বিচারক আল আমিনের মহামান্য আদালত ৬ জনের জামিন মঞ্জুর করে বাকি ১৭ জনের জামিন নামঞ্জুর করে তাদের জেল হাজতে প্রেরণের আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বিজ্ঞ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) রুহুল আমিন তালুকদার টগর।
আসামি পক্ষের কৌঁসুলি ফিরোজ আহমেদ জানান, মহামান্য হাইকোর্টের ৬ সপ্তাহের অন্তবর্তীকালীন জামিন শেষে রোববার নাটোর জেলা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন ২৩ আসামি। এ সময় আশরাফুল আলম লুলু (৫৬), এনামুল হক কালু (৩৮), মিলন ফরাজী (৩২), রাসেল আলী (৩৩), মিজানুর রহমান (৪০) ও আনারুল ইসলাম (৩৮) এর জামিন মঞ্জুর করেন। বাকি ১৭ আসামির জামিন নামঞ্জুর করে তাদের জেল হাজতে পাঠানোর আদেশ দেন আদালত।
আটকৃতরা হলেন, লালপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রায়হান কবির সুইট, যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম, উপজেলা যুবদলের সদস্য শাকিবুল আলম সুলভ, মাইনুল ইসলাম বিপ্লব, গোপালপুর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সেলিম রেজা ভূবনসহ ছাত্রদল ও যুবদলের কর্মী সোহাস, মিল্টন, সুমন, মেহেদী, সজীব, তানভীর, মালেক, আরিফ, চঞ্চল, লিটু, রাকিব ও বাপ্পি।
উল্লেখ্য, গত ৮ এপ্রিল লালপুরে প্রেপ্তারের পর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল উদ্দিনকে থানা থেকে ছিনিয়ে নিয়েছেন তাঁর অনুসারীরা। এ ঘটনায় বাগাতিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মানিক কুমার চৌধুরী বাদী হয়ে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে লালপুর থানায় মামলা করেন। মামলায় ৩৮ জনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া ১০০-১২০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। আসামিরা উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন। রোববার মেয়াদ শেষে আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেন। বিচারক তাদের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.