বুধবার | ১ জুলাই, ২০২৬ | ১৭ আষাঢ়, ১৪৩৩

শিরোনাম
বড়াইগ্রামে বিপুল পরিমাণ মাদক দ্রব্য উদ্ধার করেছে বিভাগীয় গোয়েন্দা টিম বড়াইগ্রামে ৪টি নিষিদ্ধ চায়না রিং জাল উদ্ধার কারিগরি ত্রুটির কারণে লোডশেডিং- সংসদে বিদ্যুৎমন্ত্রী আহম্মেদপুর সাব জোনের এক দিনের আখ চাষী প্রশিক্ষণ-২০২৬ কর্মশালা প্রতিমন্ত্রী ফারজানা শারমীন পুতুলের প্রতি কৃতজ্ঞতা ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও পরিকল্পনা সভা লালপুর বাজার বণিক সমিতির নতুন কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা লালপুরে দশহারা গঙ্গা স্নান অনুষ্ঠিত লালপুরে বিএনপি নেতার বাড়িতে ভাঙচুর-লুটপাট, থানায় অভিযোগ মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে শিক্ষক-অভিভাবক মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঈশ্বরদীতে আওয়ামী লীগ নেতা চান্না মন্ডল গ্রেফতার

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ
বৈষম্য বিরোধী এক দফা আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি গোলাম মোস্তফা চান্না মন্ডলকে (৭০) গ্রেফতার হয়েছে। বুধবার (১৬) জুলাই রাত ৩টা ৫০ মিনিটের দিকে পুলিশ সুপারের নির্দেশে ঈশ্বরদী থানা পুলিশ পূর্বটেংরি স্টেশন রোড ফকিরের বটতলা সংলগ্ন নিজ বাড়ি হতে তাকে গ্রেফতার করে। তিনি মৃত আব্দুস সাত্তার মন্ডলের পুত্র।

থানার অফিসার ইনচার্জ আব্দুন নূর জানান, বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার ঘটনায় ঈশ্বরদী থানার মামলা নম্বর ১০(৮)২৪ এর তদন্তে প্রাপ্ত আসামি ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি চান্না মন্ডল গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃতকে বুধবার দুপুরে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.