বৃহস্পতিবার | ২৬ মার্চ, ২০২৬ | ১২ চৈত্র, ১৪৩২

শিরোনাম
যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত একসঙ্গে তিন লাশের খাটিয়া, শোকাচ্ছন্ন লালপুরের নগরকয়া: পরিবারে আহাজারী বালুবাহী ট্রাকের চাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত, আহত ৪ অপরাধ দমনে প্রতিমন্ত্রীর নির্দেশে লালপুরে হটলাইন নাম্বার চালু মুক্তিযুদ্ধেও গান মানুষকে জাগ্রত করেছিল-প্রতিমন্ত্রী পুতুল অপরাধ দমনে আগামীকাল থেকে হটলাইন চালু করার নির্দেশ প্রতিমন্ত্রীর প্রতিমন্ত্রীর বাড়িতে একসঙ্গে নাটোরের চার এমপি: শুধু নাটোর না সারা দেশের জন্য আমরা কাজ করবো-পুতুল দেশের আকাশে ঈদের চাঁদ দেখা গেছে ,শনিবার ঈদ ঈদে স্বল্প আয়ের মানুষের নির্ভরতার নাম ‘গোস্ত সমিতি’ পদ্মা নদীর অবৈধ বালু উত্তোলন ঠেকাতে সুরক্ষা কমিটি

বিমান দুর্ঘটনায় হৃদয় বিদারক ট্র্যাজেডি বেদনাতুর: হাবিবুর রহমান হাবিব

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ
‘উত্তরা মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বাংলাদেশের প্রশিক্ষণের একটি বিমান দুর্ঘটনায় যে হৃদয় বিদারক ট্র্যাজেডি ঘটেছে, তা জাতিকে গভীরভাবে শোকাহত ও বেদনাতুর করেছে।’ বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপি’র আহব্বায়ক হাবিবুর রহমান হাবিব সোমবার (২১ জুলাই) রাতে এক শোকবার্তায় একথা বলেছেন।

শোকবার্তায় হাবিব আরও বলেন, এ ঘটনায় সমগ্র জাতি শোকে মুহ্যমান। হৃদয়বিদারক বিমান দুর্ঘটনায় শোক প্রকাশের ভাষা হারিয়ে ফেলেছি। এ দুর্ঘটনায় যেসব শিক্ষার্থী আহত হয়েছেন এবং যারা নির্মমভাবে প্রাণ হারিয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

এই দুর্ঘটনা জাতির অপূরণীয় ক্ষতি জানিয়ে তিনি বলেন, আগামী দিনের সম্ভাবনাময় তরুণদের হারিয়ে ফেলা এক দুঃসহ বাস্তবতা। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি যথাযথ তদন্ত ও দায়িত্বশীল পদক্ষেপ গ্রহণের আহব্বান জানাচ্ছি। বিএনপির পক্ষ থেকে আমরা শোকসন্তপ্ত পরিবার ও আহতদের পাশে রয়েছি।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.