রবিবার | ১৯ এপ্রিল, ২০২৬ | ৬ বৈশাখ, ১৪৩৩

শিরোনাম
জীবিত থাকতেই অবসর ও কল্যাণ তহবিলের টাকা চাইলেন প্রধান শিক্ষক নির্মাণাধীন পাওয়ার গ্রিড উপকেন্দ্রে দুর্ধর্ষ ডাকাতির রহস্য উদঘাটন, ডাকাতদলের ১৩ সদস্যকে গ্রেপ্তার গুরুদাসপুরে আইনজীবীর বিরুদ্ধে সরকারি রাস্তা জবরদখলের অভিযোগ পানিতে ডুবে আপন দুই ভাইয়ের মৃত্যু বড়াইগ্রামে ডাকাতির ঘটনায় ১৩ জন আটক, ট্রাকসহ লুন্ঠিত ইলেকট্রিক ব্যাটারি উদ্ধার চার মাস পর শুরু প্রাথমিক বৃত্তি পরীক্ষা শিবির একটি স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান জেলা শিবির সভাপতি জাহিদ হাসান পদ্মার পাঙ্গাস বিক্রি হলো ২০ হাজার টাকায় লালপুরে তাপমাত্রা ৩৮ ডিগ্রি মৃদু তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন বড়াইগ্রামে কৃষকদের মাঝে বিনামূল্যে এয়ার ফ্লো মেশিন বিতরণ

সড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২

লালপুর (নাটোর) প্রতিনিধি
ট্রাক-সিএনজি-ইঞ্জিন চালিত পাওয়ার টিলারের ত্রিমুখী সংঘর্ষে নাটোরের লালপুরের দুইজন নিহত হয়েছেন। আহত দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বুধবার (২৫ অক্টোবর ২০২৩) ভোর সোয়া ৫টার দিকে পাবনার ঈশ্বরদী উপজেলার ঈশ্বরদী-লালপুর আঞ্চলিক সড়কের ঈশ্বরদী সরকারি সাঁড়া মাড়োয়ারি স্কুল অ্যান্ড কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, নাটোরের লালপুর উপজেলার পুরাতন ঈশ্বরদীর জেহের মোল্লার ছেলে আসান মোল্লা (৬৫) ও দক্ষিণ লালপুরের আব্দুল জলিলের ছেলে জিন্নাত আলী (৫৪)। আহত সিএনজি চালিত অটোরিকশার চালক রাজশাহীর বাঘা উপজেলা আলাইপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে মাহাবুল (৩২) ও পাবনার ঈশ্বরদীর আওতাপাড়া গ্রামের আলা মণ্ডলের ছেলে আব্দুল মালেক (৩০)।
পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার ভোর আনুমানিক সোয়া ৫টার দিকে ঈশ্বরদী সরকারি সাঁড়া মাড়োয়ারি স্কুল অ্যান্ড কলেজের সামনে বিমান বন্দর সড়ক দিয়ে বেপরোয়া গতিতে মাল বোঝায় একটি ট্রাক আসছিল। এ সময় অপরদিক থেকে আসা সিএনজি ও একটি খড়ি বোঝাই শ্যালো ইঞ্জিন চালিত পাওয়ার ট্রলি ট্রাকটি ওভারটেক করতে গেলে ট্রাকের সঙ্গে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি চালিত অটোরিকশার দুই যাত্রী মারা যান।
খবর পেয়ে ঈশ্বরদী ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা গুরুতর আহত অবস্থায় সিএনজি চালিত অটোরিকশার চালক ও অন্য যাত্রীকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তাদের অবস্থা আশঙ্কাজনক হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার এ তথ্য নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশাটি জব্দ করা হয়েছে। তবে ট্রাকচালক পালিয়ে গেছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.