শনিবার | ১৫ আগস্ট, ২০২৬ | ৩১ শ্রাবণ, ১৪৩৩

শিরোনাম
লালপুরে সাংবাদিক হেনস্তার ঘটনায় ছাত্রদলের ৩ কর্মী বহিষ্কার বড়াইগ্রামে পুকুর থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার বাউয়েট ক্যাম্পাসে দুইদিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন সমাপ্ত বাউয়েট ক্যাম্পাসে হতে যাচ্ছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন বাউয়েট ক্যাম্পাসে হতে যাচ্ছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন বড়াইগ্রামে এসএসসি ও সমমানের পরীক্ষায় ১৭৮ জন জিপিএ-৫ পেয়েছে গ্যাস বিস্ফোরণে স্বামী, স্ত্রী ও ছেলের মৃত্যু, লাশ আনার টাকা দিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সঙ্গে প্রতিমন্ত্রীর পুতুলের মধ্যাহ্নভোজ জনগণের কল্যাণে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে পরীক্ষার ফল জানা হলো না মারুফের

বড়াইগ্রামে মৎস্য চাষীদের মাটি ও পানি পরীক্ষার প্রশিক্ষন

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রামে নিরাপদ মৎস্য পণ্য উৎপাদন ও বাজারজাত করণ উপ-প্রকল্পের আওতায় মৎস্য চাষীদের মাটি ও পানি পরীক্ষা উদ্বদ্ধকরণে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। মঙ্গলবার উপজেলার দিঘলকান্দি বাজারে পল্লী-কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহযোগিতায় অর্গানাইজেশন ফর সোসাল এডভ্যান্সমেন্ট এন্ড কালচারাল এক্টিভিটিস (ওসাকা) এই কর্মসূচীর আয়োজন করে। এসময় উপস্থিত ছিলেন বড়াইগ্রাম উপজেলার মৎস্য সম্পসারণ কর্মকর্তা আবু বক্কর সিদ্দিকী, স্থানীয় মৎস্য চাষী ও সেবা প্রদানকারী ও প্রকল্পের সদস্যবৃন্দ।
উক্ত ক্যাম্পেইনে মৎস্য চাষীদের নিরাপদ মৎস্য চাষ করার জন্য মাটি ও পানি পরীক্ষা করার বিষয়ে উদ্বুদ্ধ করা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। অর্গানাইজেশন ফর সোসাল এডভ্যান্সমেন্ট এন্ড কালচারাল এক্টিভিটিস (ওসাকা), আরএমপিটিসহ বিভিন্ন প্রকল্পের মাধ্যমে অত্র অঞ্চলের ক্ষুদ্র উদ্যোক্তা ও মৎস্য চাষীদের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। এই প্রকল্পের আর্থিক ও কারিগরি সহাযতায় রয়েছে পল্লী-কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ)।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.