বৃহস্পতিবার | ২৬ মার্চ, ২০২৬ | ১২ চৈত্র, ১৪৩২

শিরোনাম
যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত একসঙ্গে তিন লাশের খাটিয়া, শোকাচ্ছন্ন লালপুরের নগরকয়া: পরিবারে আহাজারী বালুবাহী ট্রাকের চাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত, আহত ৪ অপরাধ দমনে প্রতিমন্ত্রীর নির্দেশে লালপুরে হটলাইন নাম্বার চালু মুক্তিযুদ্ধেও গান মানুষকে জাগ্রত করেছিল-প্রতিমন্ত্রী পুতুল অপরাধ দমনে আগামীকাল থেকে হটলাইন চালু করার নির্দেশ প্রতিমন্ত্রীর প্রতিমন্ত্রীর বাড়িতে একসঙ্গে নাটোরের চার এমপি: শুধু নাটোর না সারা দেশের জন্য আমরা কাজ করবো-পুতুল দেশের আকাশে ঈদের চাঁদ দেখা গেছে ,শনিবার ঈদ ঈদে স্বল্প আয়ের মানুষের নির্ভরতার নাম ‘গোস্ত সমিতি’ পদ্মা নদীর অবৈধ বালু উত্তোলন ঠেকাতে সুরক্ষা কমিটি

লালপুর থানার গ্যারেজ থেকে বাবুর্চির বাইক চুরি

নাটোর প্রতিনিধি :

নাটোরের লালপুর থানার গ্যারেজের ভেতর থেকে একটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১১ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী মো. আমিরুল ইসলাম পারভেজ (৩৪) উপজেলার রামানন্দপুর গ্রামের মৃত ছবির উদ্দিনের ছেলে। তিনি লালপুর থানায় রন্ধনশিল্পী (বাবুর্চি) হিসেবে কর্মরত।
স্থানীয় সূত্রে জানা যায়, বেলা ১১টার দিকে পারভেজ তার কালো রঙের পালসার ১৫০ সিসি মোটরসাইকেল (নাটোর-ল-১২২০২৫) থানার গ্যারেজে রেখে রান্নার কাজে ব্যস্ত ছিলেন। কিছুক্ষণ পর গ্যারেজে ফিরে এসে তিনি দেখেন তার মোটরসাইকেলটি নেই। বিষয়টি আমিরুল ইসলাম পারভেজ স্বীকার করলেও অজানা কারণে এ বিষয়ে কথা বলতে অনীহা প্রকাশ করেন।
এ ঘটনায় উপজেলা জুড়ে শুরু হয়েছে তুমুল সমালোচনা। স্থানীয়রা বলেন, পুলিশের অবহেলা ও নিস্ক্রিয়তায় চোরের উৎপাত কতটা বেড়েছে তার জলন্ত উদাহরণ এই ঘটনা। থানার ভেতরে যদি নিরাপত্তা না থাকে, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত হবে কেমন করে?
বিষয়টি নিশ্চিত করে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, “চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধারে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।”

সম্পাদনায় : রাশিদুল ইসলাম রাশেদ

সাব এডিটর, প্রাপ্তিপ্রসঙ্গ

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.