বুধবার | ২৫ মার্চ, ২০২৬ | ১১ চৈত্র, ১৪৩২

শিরোনাম
একসঙ্গে তিন লাশের খাটিয়া, শোকাচ্ছন্ন লালপুরের নগরকয়া: পরিবারে আহাজারী বালুবাহী ট্রাকের চাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত, আহত ৪ অপরাধ দমনে প্রতিমন্ত্রীর নির্দেশে লালপুরে হটলাইন নাম্বার চালু মুক্তিযুদ্ধেও গান মানুষকে জাগ্রত করেছিল-প্রতিমন্ত্রী পুতুল অপরাধ দমনে আগামীকাল থেকে হটলাইন চালু করার নির্দেশ প্রতিমন্ত্রীর প্রতিমন্ত্রীর বাড়িতে একসঙ্গে নাটোরের চার এমপি: শুধু নাটোর না সারা দেশের জন্য আমরা কাজ করবো-পুতুল দেশের আকাশে ঈদের চাঁদ দেখা গেছে ,শনিবার ঈদ ঈদে স্বল্প আয়ের মানুষের নির্ভরতার নাম ‘গোস্ত সমিতি’ পদ্মা নদীর অবৈধ বালু উত্তোলন ঠেকাতে সুরক্ষা কমিটি সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল

লালপুরে প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

নাটোর প্রতিনিধি:

“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি প্রাণীসম্পদে হবে উন্নতি”—এ লক্ষ্য বাস্তবায়নে নাটোরের লালপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন ও প্রদর্শনী মেলার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। বুধবার (২৬ নভেম্বর, ২০২৫) সকাল ১১টায় উপজেলা প্রশাসন এবং প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের ব্যবস্থাপনায় এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলহাস হোসেন সৌরভ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আব্দুল্লাহ। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করে প্রাণীসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প।
উদ্বোধনী বক্তব্যে ইউএনও জুলহাস হোসেন সৌরভ বলেন, প্রাণিসম্পদ উন্নয়নের জন্য প্রযুক্তিগত জ্ঞান সম্প্রসারণ, নিরাপদ প্রাণিজ খাদ্য উৎপাদন ও খামারিদের সক্ষমতা বৃদ্ধি মৌলিক ভূমিকা রাখে। তিনি আরও জানান, খামার ব্যবস্থাপনায় সৃজনশীল উদ্যোগ, প্রশিক্ষণ ও নতুন প্রযুক্তির ব্যবহার সম্প্রসারিত হলে লালপুর তথা জাতীয় পর্যায়ে প্রাণিসম্পদ খাত আরও শক্তিশালী হবে। একইসঙ্গে ক্ষতি ও অপচয় এড়িয়ে উৎপাদন বাড়ানোর ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
আয়োজিত প্রদর্শনী মেলায় মোট ৩৭টি স্টলে উন্নত জাতের মহিষ, গরু, ছাগল, ভেড়া, কবুতর, ময়না-টিয়া, হাঁস-মুরগিসহ বিভিন্ন গৃহপালিত পশু-পাখির সমাহার দেখা যায়। স্টলগুলো পরিদর্শন শেষে মোট ৬টি বিভাগে ১৮ জন খামারিকে পুরস্কৃত করা হয়। পাশাপাশি অংশগ্রহণকারী সকলের হাতে তুলে দেওয়া হয় শান্তনা পুরস্কার।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবীর হোসেন, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. তানবিন রুবাইয়া সিদ্দিকা, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুব্রত কুমার সরকার, লালপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি – তদন্ত) এস.এম. রিয়াজুল হাসান এবং ফায়ার সার্ভিস স্টেশন অফিসার এ কে এম লতিফুল বারীসহ স্থানীয় খামারি ও উদ্যোক্তারা।

সম্পাদনায় : রাশিদুল ইসলাম রাশেদ

সাব এডিটর, প্রাপ্তি প্রসঙ্গ

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.