মঙ্গলবার | ২১ এপ্রিল, ২০২৬ | ৮ বৈশাখ, ১৪৩৩

শিরোনাম
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন নাটোরের সানজিদা ইসলাম তুলি ও আন্না মিনজ ২০২৬ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষা ডিসেম্বরেই অনুষ্ঠিত হবে লালপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে মানববন্ধন লালপুরে সক্রিয় সাইবার প্রতারণা চক্রের ৫ সদস্য আটক, কারাগারে প্রেরণ জীবিত থাকতেই অবসর ও কল্যাণ তহবিলের টাকা চাইলেন প্রধান শিক্ষক নির্মাণাধীন পাওয়ার গ্রিড উপকেন্দ্রে দুর্ধর্ষ ডাকাতির রহস্য উদঘাটন, ডাকাতদলের ১৩ সদস্যকে গ্রেপ্তার গুরুদাসপুরে আইনজীবীর বিরুদ্ধে সরকারি রাস্তা জবরদখলের অভিযোগ পানিতে ডুবে আপন দুই ভাইয়ের মৃত্যু বড়াইগ্রামে ডাকাতির ঘটনায় ১৩ জন আটক, ট্রাকসহ লুন্ঠিত ইলেকট্রিক ব্যাটারি উদ্ধার চার মাস পর শুরু প্রাথমিক বৃত্তি পরীক্ষা

দেশের গণতন্ত্র ও স্থিতিশীলতার জন্য খালেদা জিয়ার সুস্থতা অপরিহার্য : দুলু

নাটোর প্রতিনিধি :

বিএনপির নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। দেশের স্বাধীনতা, গণতন্ত্র, ভোটাধিকার এবং রাজনৈতিক স্থিতিশীলতার জন্য তার সুস্থতা অপরিহার্য বলে মন্তব্য করেন তিনি।
শুক্রবার (২৮ নভেম্বর, ২০২৫) জুমার নামাজ শেষে নাটোরের বঙ্গজ্বল এলাকায় এনডিটিআই জামে মসজিদে আয়োজিত দোয়া মাহফিলে বিএনপির কেন্দ্রীয় নেতা রুহুল কুদ্দুস দুলু প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়া তিনবার দেশ পরিচালনার দায়িত্ব পালন করেছেন। তিনি এ দেশের ঐক্য ও গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক। তার জীবন শুধু একটি রাজনৈতিক দলের জন্য নয়, রাষ্ট্রীয় রাজনীতির জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে দেশবাসীর প্রতি দোয়ার আহ্বান জানান দুলু।
অনুষ্ঠানে সাধারণ মুসল্লিদের পাশাপাশি উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য কাজী শাহ আলম ও নাসিম উদ্দিন নাসিম। এ ছাড়া যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, সাবেক সাংগঠনিক সম্পাদক ফরহাদ আলী দেওয়ান শাহীনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

সম্পাদনায় : রাশিদুল ইসলাম রাশেদ

সাব এডিটর, প্রাপ্তি প্রসঙ্গ

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.