শনিবার | ১৫ আগস্ট, ২০২৬ | ৩১ শ্রাবণ, ১৪৩৩

শিরোনাম
বাউয়েট ক্যাম্পাসে দুইদিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন সমাপ্ত বাউয়েট ক্যাম্পাসে হতে যাচ্ছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন বাউয়েট ক্যাম্পাসে হতে যাচ্ছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন বড়াইগ্রামে এসএসসি ও সমমানের পরীক্ষায় ১৭৮ জন জিপিএ-৫ পেয়েছে গ্যাস বিস্ফোরণে স্বামী, স্ত্রী ও ছেলের মৃত্যু, লাশ আনার টাকা দিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সঙ্গে প্রতিমন্ত্রীর পুতুলের মধ্যাহ্নভোজ জনগণের কল্যাণে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে পরীক্ষার ফল জানা হলো না মারুফের দুই মাদ্রাসার ফলাফল শুন্য, গড় পাশের হার ৪৬ ভাগ পড়াশুনার গুণগত মান উন্নয়নে শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে-প্রতিমন্ত্রী পুতুল

সিংড়া প্রেসক্লাবে সভাপতি রানা, সম্পাদক জাফর

নিজস্ব প্রতিবেদক :

নাটোরের সিংড়া প্রেসক্লাবের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) সন্ধ্যা ৬টায় প্রেসক্লাব কমপ্লেক্স ভবনে আয়োজন করা এ কাউন্সিলে সর্বসম্মতিক্রমে নতুন কমিটি গঠন করা হয়।

এতে মোল্লা মো. এমরান আলী রানা (দৈনিক কালের কণ্ঠ)কে টানা চতুর্থবারের মতো সভাপতি এবং মো. আবু জাফর সিদ্দিকীকে (দেশ রূপান্তর) সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

নতুন কমিটির অন্যরা হলেন—
সিনিয়র সহসভাপতি মো. রেজাউল করিম (দৈনিক দিনকাল), সহসভাপতি রইচ উদ্দিন টুটুল (দেশের পত্র), যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সুইট (দৈনিক সময়ের আলো) ও কাবিল উদ্দিন কাফী (গণকণ্ঠ), অর্থ সম্পাদক সেলিম হোসেন (গণতদন্ত), দপ্তর সম্পাদক বাবুল হাসান বকুল (ভোরের আকাশ), সমাজকল্যাণ সম্পাদক শোভন আহমেদ সাদ্দাম (দৈনিক নিরপেক্ষ), প্রচার ও প্রকাশনা সম্পাদক জাকারিয়া মাসউদ (খোলা বার্তা), তথ্য ও গবেষণা সম্পাদক আলিফ বিন রেজা (দৈনিক জবাবদিহি), পাঠাগার সম্পাদক রবিউল করিম খোকন (দৈনিক শিক্ষা) এবং ধর্ম সম্পাদক মাওলানা আতিকুর রহমান সাদী (সময় বার্তা)।

কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন এনামুল হক বাদশা (দৈনিক প্রতিদিনের সংবাদ) এবং লিটন আলী (দৈনিক সময়)।

আগামী তিন বছরের জন্য নবগঠিত কমিটিকে অনুমোদন দেওয়া হয়েছে।

সম্পাদনা : রাশিদুল ইসলাম রাশেদ / উপ-সম্পাদক/প্রাপ্তি প্রসঙ্গ/১

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.