সোমবার | ২০ জুলাই, ২০২৬ | ৫ শ্রাবণ, ১৪৩৩

শিরোনাম
মাটি খেকোর কবলে একপায়ে দাঁড়িয়ে বৈদ্যুতিক খুঁটি ‘মোস্ট সাসটেইনেবল কোম্পানি অব দ্য ইয়ার’ পুরস্কার জিতেছে ইউনিলিভার বাংলাদেশ মোদির গদি কি তেলাপোকায় তটস্থ? নেশার টাকার জন্য ভাগিনার বাইসাইকেল চুরি, বোনের মামলায় ভাই গ্রেপ্তার একদিনের ব্যবধানে শিশু দুই ভাইয়ের রহস্যজনক মৃত্যু সিবিইটি বৃত্তি পেলেন মাজার শরীফ কলেজের শিক্ষার্থীরা লালপুরে লাম্পিতে আক্রান্ত প্রায় ২০ হাজার গরু রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল লালপুরে একদিনের ব্যবধানে দুই শিশুর মৃত্যু, আশঙ্কাজনক অবস্থায় বাবা বিএনপি সরকারের ৫ মাসে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর উদ্যোগে লালপুরে ১৭৯ প্রকল্প বাস্তবায়ন

নাটোরে বিশেষ অভিযানে আন্তজেলা ডাকাতসহ ৪১ আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:

নাটোরের সিংড়া ও নলডাঙ্গা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ৪১ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর, ২০২৫) সকাল থেকে শুরু হয়ে শনিবার (২৯ নভেম্বর, ২০২৫) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টার এই অভিযান পরিচালনা করে জেলা পুলিশ।

পুলিশ সূত্র জানায়, গ্রেপ্তারদের মধ্যে নলডাঙ্গা থানা এলাকায় ১৫ জন এবং সিংড়া থানায় ২৬ জন রয়েছেন। তাদের মধ্যে ওয়ারেন্টভুক্ত, সাজাপ্রাপ্ত, চুরি ও ডাকাতি মামলার বেশ কয়েকজন আসামি রয়েছে।

অভিযান চলাকালে একটি দেশীয় তৈরি ওয়ান শুটার পাইপ গান, চাপাতি, চাকুসহ বিভিন্ন ধরনের মাদক উদ্ধার করা হয়। সিংড়ার নিঙ্গুইন ভাটোপাড়া এলাকা থেকে আন্তজেলা ডাকাত শহিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে চুরি, ডাকাতি ও অস্ত্র আইনে মোট আটটি মামলা রয়েছে।

এ বিষয়ে নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, ওয়ারেন্টভুক্ত আসামি ধরাসহ চুরি, ছিনতাই ও ডাকাতি নিয়ন্ত্রণে রাখতে এই অভিযান পরিচালনা করা হয়েছে। জেলা পুলিশের প্রায় ১৭০ জন সদস্য এ অভিযানে অংশ নেন। তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে এমন অভিযান অব্যাহত থাকবে।

এই অভিযানে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মুন্না বিশ্বাস, বড়াইগ্রাম সার্কেল শোভন চন্দ্র হোড়, সিংড়া সার্কেল নূর মোহাম্মদ আলী, সংশ্লিষ্ট দুই থানার ওসি ও রেঞ্জ রিজার্ভ ফোর্সের সদস্যরা অংশ নেন। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে নলডাঙ্গা ও সিংড়া থানায় পাঁচটি মামলা করা হয়েছে।

সম্পাদনা : রাশিদুল ইসলাম রাশেদ / উপসম্পাদক /প্রাপ্তি প্রসঙ্গ/ ২৯-৭

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.