শনিবার | ১৫ আগস্ট, ২০২৬ | ৩১ শ্রাবণ, ১৪৩৩

শিরোনাম
বাউয়েট ক্যাম্পাসে দুইদিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন সমাপ্ত বাউয়েট ক্যাম্পাসে হতে যাচ্ছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন বাউয়েট ক্যাম্পাসে হতে যাচ্ছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন বড়াইগ্রামে এসএসসি ও সমমানের পরীক্ষায় ১৭৮ জন জিপিএ-৫ পেয়েছে গ্যাস বিস্ফোরণে স্বামী, স্ত্রী ও ছেলের মৃত্যু, লাশ আনার টাকা দিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সঙ্গে প্রতিমন্ত্রীর পুতুলের মধ্যাহ্নভোজ জনগণের কল্যাণে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে পরীক্ষার ফল জানা হলো না মারুফের দুই মাদ্রাসার ফলাফল শুন্য, গড় পাশের হার ৪৬ ভাগ পড়াশুনার গুণগত মান উন্নয়নে শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে-প্রতিমন্ত্রী পুতুল

নাটোরে নবাগত পুলিশ সুপারের দায়িত্বভার গ্রহণ

নিজস্ব প্রতিবেদক :

নাটোর জেলার নবাগত পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন মুহম্মদ আবদুল ওয়াহাব। রোববার (৩০ নভেম্বর, ২০২৫) তিনি অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ ইফতে খায়ের আলমের নিকট থেকে জেলা পুলিশের দায়িত্বভার গ্রহণ করেন।

পুলিশ সুপারের কার্যালয়ে পৌঁছালে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইফতে খায়ের আলম নবাগত পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাবকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে স্বাগত জানান। এ সময় জেলা পুলিশের একটি সুসজ্জিত দল তাকে গার্ড অব অনার প্রদান করে। পরে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার হস্তান্তর করা হয়।

দায়িত্ব গ্রহণের পরে নবাগত পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব সংক্ষিপ্ত বক্তব্যে জেলা পুলিশের সকল সদস্যকে ধন্যবাদ জানিয়ে জেলায় আইন-শৃঙ্খলা আরও শক্তিশালী করতে সমন্বিতভাবে কাজ করার প্রতিশ্রুতি দেন।

উল্লেখ্য, দায়িত্ব গ্রহণের আগে মুহম্মদ আবদুল ওয়াহাব পুলিশ বাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

সম্পাদনা- রাশিদুল ইসলাম রাশেদ/ উপসম্পাদক /প্রাপ্তি প্রসঙ্গ /০১-০৪

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.