বুধবার | ২৫ মার্চ, ২০২৬ | ১১ চৈত্র, ১৪৩২

শিরোনাম
একসঙ্গে তিন লাশের খাটিয়া, শোকাচ্ছন্ন লালপুরের নগরকয়া: পরিবারে আহাজারী বালুবাহী ট্রাকের চাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত, আহত ৪ অপরাধ দমনে প্রতিমন্ত্রীর নির্দেশে লালপুরে হটলাইন নাম্বার চালু মুক্তিযুদ্ধেও গান মানুষকে জাগ্রত করেছিল-প্রতিমন্ত্রী পুতুল অপরাধ দমনে আগামীকাল থেকে হটলাইন চালু করার নির্দেশ প্রতিমন্ত্রীর প্রতিমন্ত্রীর বাড়িতে একসঙ্গে নাটোরের চার এমপি: শুধু নাটোর না সারা দেশের জন্য আমরা কাজ করবো-পুতুল দেশের আকাশে ঈদের চাঁদ দেখা গেছে ,শনিবার ঈদ ঈদে স্বল্প আয়ের মানুষের নির্ভরতার নাম ‘গোস্ত সমিতি’ পদ্মা নদীর অবৈধ বালু উত্তোলন ঠেকাতে সুরক্ষা কমিটি সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল

নাটোরে কর্মকর্তাদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক :
নাটোর জেলার নবাগত পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তাদের সঙ্গে বিশেষ মতবিনিময় সভা করেছেন। রোববার (৩০ নভেম্বর, ২০২৫) জেলা পুলিশের সম্মেলন কক্ষে এ মত বিনিময় সভা করেন তিনি।
সভায় পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব কর্মকর্তা ও ইউনিট প্রধানদের সতর্ক করে বলেন, জেলায় আইন-শৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবন স্বাভাবিক রাখার জন্য সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। এছাড়া তিনি প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করে কর্মকর্তাদের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ ইফতে খায়ের আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ মুন্না বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (বড়াইগ্রাম সার্কেল) শোভন চন্দ্র হোড়, সহকারী পুলিশ সুপার (সিংড়া সার্কেল) নূর মোহাম্মদ আলী, জেলা পুলিশের সকল থানার অফিসার ইনচার্জ এবং অন্যান্য ইউনিটের ইনচার্জবৃন্দ।
এর আগে নবাগত এই কর্মকর্তা পুলিশ সুপারের কার্যালয়ে পৌঁছালে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইফতে খায়ের আলম তাকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে স্বাগত জানান। এ সময় জেলা পুলিশের একটি সুসজ্জিত দল তাকে গার্ড অব অনার প্রদান করে। পরে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইফতে খায়ের আলমের থেকে  আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন তিনি।

সম্পাদনা : রাশিদুল ইসলাম রাশেদ /উপসম্পাদক /প্রাপ্তি প্রসঙ্গ /০১-০৬

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.