শনিবার | ১৪ মার্চ, ২০২৬ | ১ চৈত্র, ১৪৩২

শিরোনাম
লালপুরে জামায়াতের ইফতার মাহফিল ‘ঢাকাস্থ নাটোর জেলা সমিতি’র নতুন কমিটি গঠন বড়াইগ্রাম উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ‘প্রতিটি উন্নয়ন আমি মাথায় করে আপনাদের জন্য নিয়ে আসবো’-প্রতিমন্ত্রী পুতুল বড়াইগ্রামে মহাসড়কের পাশে অজ্ঞাত ব্যক্তির রক্তাক্ত লাশ উদ্ধার বাঘায় সিএনজি ও ভটভটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ৩ রূপপুর এনপিপি দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী লালপুরে জ্বালানি তেল ও এলপিজি গ্যাস ন্যায্যমূল্যে সরবরাহে বাজার তদারকি জোরদার বাংলাদেশ প্রেসক্লাবের রাজশাহী বিভাগীয় কমিটি গঠন, সভাপতি ইমাম হাসান, সাধারণ সম্পাদক হাফিজ বগুড়ায় সাংবাদিক আব্দুল হালিম স্মরণে স্মরণসভা ও ইফতার

টেকনোলজিস্ট-ফার্মাসিস্টদের কাজে ফিরতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা জারি

নিজস্ব প্রতিবেদক :
সরকারি হাসপাতালগুলোতে জরুরি সেবায় বিঘ্ন ঘটায় চলমান কর্মসূচি তুলে নিয়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্রুত কাজে ফিরতে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। শুক্রবার (৫ ডিসেম্বর) মন্ত্রণালয়ের জারি করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেওয়া হয়।
মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হাসানের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত কয়েকদিন ধরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতিসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন। এতে সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলোতে জরুরি চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে এবং সাধারণ মানুষ মারাত্মক ভোগান্তিতে পড়ছেন। এ পরিস্থিতিতে জনগণের দুর্ভোগের জন্য দুঃখ প্রকাশ করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তাদের দীর্ঘদিনের দাবি বাস্তবায়নের বিষয়ে সরকার ইতিবাচক ভূমিকা রেখে প্রয়োজনীয় কার্যক্রম হাতে নিয়েছে। বিষয়টি সমাধানে স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয় সক্রিয়ভাবে কাজ করছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের অবস্থানও এ দাবির প্রতি অনুকূল। তাই সরকারকে প্রয়োজনীয় সময় দেওয়ার আহ্বান জানানো হয়।
আলোচনায় অংশ নেওয়া আন্দোলনকারীদের প্রতিনিধিদের কাছে দাবির অগ্রগতি সম্পর্কে ব্যাখ্যাও দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। তবুও রোগীদের সেবাকে জিম্মি করে কর্মসূচি অব্যাহত রাখাকে মন্ত্রণালয় দায়িত্বহীন বলে মন্তব্য করেছে।
বর্তমান পরিস্থিতিতে রোগীসেবার স্বার্থে তাৎক্ষণিকভাবে কাজে ফিরে আসতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের প্রতি অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। অন্যথায় জীবনরক্ষাকারী সেবা ব্যাহত করার মতো কার্যক্রমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সতর্কবার্তাও দেওয়া হয়েছে।

সম্পাদনা: রাশিদুল ইসলাম রাশেদ /উপসম্পাদক /প্রাপ্তি প্রসঙ্গ /০৫-০৪

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.