শনিবার | ১৫ আগস্ট, ২০২৬ | ৩১ শ্রাবণ, ১৪৩৩

শিরোনাম
বাউয়েট ক্যাম্পাসে দুইদিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন সমাপ্ত বাউয়েট ক্যাম্পাসে হতে যাচ্ছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন বাউয়েট ক্যাম্পাসে হতে যাচ্ছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন বড়াইগ্রামে এসএসসি ও সমমানের পরীক্ষায় ১৭৮ জন জিপিএ-৫ পেয়েছে গ্যাস বিস্ফোরণে স্বামী, স্ত্রী ও ছেলের মৃত্যু, লাশ আনার টাকা দিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সঙ্গে প্রতিমন্ত্রীর পুতুলের মধ্যাহ্নভোজ জনগণের কল্যাণে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে পরীক্ষার ফল জানা হলো না মারুফের দুই মাদ্রাসার ফলাফল শুন্য, গড় পাশের হার ৪৬ ভাগ পড়াশুনার গুণগত মান উন্নয়নে শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে-প্রতিমন্ত্রী পুতুল

নাটোরে খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দোয়া অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :

নাটোরের লালপুরে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ ডিসেম্বর,২০২৫) সন্ধ্যা ৭টায় উপজেলার ২নং ঈশ্বরদী ইউনিয়ন বিএনপির উদ্যোগে লক্ষীপুর ঈদগাহ ময়দানে আয়োজন করা হয় এই দোয়া মাহফিল। অনুষ্ঠানে বিশেষ মোনাজাতের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদার সুস্থতা, দীর্ঘায়ু ও পূর্ণ আরোগ্যের জন্য দোয়া করা হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুস সালাম, ২নং ঈশ্বরদী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আব্দুল আজিজ রনজু, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম, ৭নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোঃ আব্দুল লতিফ, উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক আবু রায়হানসহ স্থানীয় বিএনপির নেতাকর্মী ও মুসল্লিরা।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত সকলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ দোয়া করেন এবং তার দীর্ঘায়ু ও সুস্থতার জন্য আল্লাহর কাছে প্রার্থনা জ্ঞাপন করেন।

সম্পাদনা: রাশিদুল ইসলাম রাশেদ /উপসম্পাদক/ প্রাপ্তি প্রসঙ্গ /০৮-০২

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.