
নিজস্ব প্রতিবেদক :
ত্রয়োদশ জাতীয় সংসদ ও গণভোটের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর, ২০২৫) সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণে তফসিল ঘোষণা করে সিইসি জানান, সংসদ ও গণভোট ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে।
সিইসি জানান, সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষদিন ২৯ ডিসেম্বর, মনোনয়ন বাছাই হবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি , আপিল ১১ জানুয়ারি, আপিল নিষ্পত্তি ১২-১৮ জানুয়ারি।
মনোনয়ন প্রত্যাহার জানুয়ারি ২০ জানুয়ারি, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি এবং ভোটগ্রহণ করা হবে ১২ ফেব্রুয়ারি।