বুধবার | ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ | ১২ ফাল্গুন, ১৪৩২

শিরোনাম
নাটোরে জিয়া মঞ্চের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন আখের অভাবে বন্ধ হলো নর্থ বেঙ্গল সুগার মিলে আখ মাড়াই সরকারি জমিতে থেকে অবৈধ ভবন উচ্ছেদ করল প্রশাসন নরনেসুমিতে শ্রমিক-কর্মচারী ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচন সম্পূর্ণ সভাপতি মানিক, সম্পাদক পিন্টু প্রান্তিক কৃষকদের মাঝে কীটনাশক স্প্রে মেশিন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ মাদকমুক্ত সমাজ গড়তে হবে,মাদকাসক্ত কাউকে ছাড় দেওয়া হবে না —— নব নির্বাচিত আব্দুল আজিজ এমপি আমার সাথে দেখা করবে না সমস্যা আছে” রেজাল্টের পর শিক্ষার্থীর আত্নহনন, শিক্ষকের স্কিনশর্ট ভাইরাল একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন একুশের চেতনায় গণতন্ত্র পুনপ্রতিষ্ঠার অঙ্গীকার-প্রধানমন্ত্রী মাহে রমজানকে স্বাগত জানিয়ে লালপুরে জামায়াতের শোভাযাত্রা

এক সপ্তাহের বেশি সময় ধরে লালপুরে বইছে শৈত্যপ্রবাহ

নিজস্ব প্রতিবেদক :
নাটোরের লালপুরে এক সপ্তাহের বেশি সময় ধরে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে কখনো কখনো তা মাঝারি শৈত্যপ্রবাহে রূপ নিচ্ছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি ২০২৬) সকাল ৬টায় উপজেলার সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
ঈশ্বরদী আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, উপজেলায় ৩১ ডিসেম্বর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ২ ডিগ্রি, ১ জানুয়ারি ৯ দশমিক ৬ ডিগ্রি, ২ জানুয়ারি ৮ দশমিক ৮ ডিগ্রি, ৩ জানুয়ারি ৯ ডিগ্রি, ৪ জানুয়ারি ১০ ডিগ্রি, ৫ জানুয়ারি ৮ দশমিক ৪ ডিগ্রি এবং ৬ জানুয়ারি ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এসব তাপমাত্রা আবহাওয়া অধিদপ্তরের মানদণ্ড অনুযায়ী মৃদু শৈত্যপ্রবাহ হিসেবে বিবেচিত হয়।
এদিকে গত ৭ জানুয়ারি তাপমাত্রা ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াসে নেমে গেলে এলাকায় মাঝারি শৈত্যপ্রবাহ শুরু হয়। বৃহস্পতিবার তাপমাত্রা শূন্য দশমিক ৭ ডিগ্রি বৃদ্ধি পেলেও মৃদু শৈত্যপ্রবাহ এখনও অব্যাহত রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ঈশ্বরদী আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের অফিসার ইনচার্জ মো. হেলাল উদ্দিন বলেন, গত ২৬ ডিসেম্বর ২০২৫ থেকে এলাকায় তীব্র শীত অনুভূত হচ্ছে। ৩১ ডিসেম্বর থেকে মৃদু শৈত্যপ্রবাহ চলমান থাকলেও বুধবার থেকে মাঝারি শৈত্যপ্রবাহ শুরু হয়। বর্তমানে পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও চলমান আবহাওয়া পরিস্থিতি আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে।
উল্লেখ্য, আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী কোনো এলাকায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মাঝারি শৈত্যপ্রবাহ এবং ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে মৃদু শৈত্যপ্রবাহ হিসেবে ধরা হয়।
এদিকে উত্তরের হিমেল হাওয়ায় পুরো উপজেলা জুড়ে কনকনে শীত অনুভূত হচ্ছে। শীতের প্রকোপে সন্ধ্যার পর উপজেলার রাস্তাঘাট ও হাটবাজার প্রায় জনশূন্য হয়ে পড়ছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন ছিন্নমূল ও খেটে খাওয়া নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ।

সম্পাদনা : রাশিদুল ইসলাম রাশেদ/ উপসম্পাদক /প্রাপ্তি প্রসঙ্গ/০৮-০১

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.