রবিবার | ১৯ এপ্রিল, ২০২৬ | ৬ বৈশাখ, ১৪৩৩

শিরোনাম
জীবিত থাকতেই অবসর ও কল্যাণ তহবিলের টাকা চাইলেন প্রধান শিক্ষক নির্মাণাধীন পাওয়ার গ্রিড উপকেন্দ্রে দুর্ধর্ষ ডাকাতির রহস্য উদঘাটন, ডাকাতদলের ১৩ সদস্যকে গ্রেপ্তার গুরুদাসপুরে আইনজীবীর বিরুদ্ধে সরকারি রাস্তা জবরদখলের অভিযোগ পানিতে ডুবে আপন দুই ভাইয়ের মৃত্যু বড়াইগ্রামে ডাকাতির ঘটনায় ১৩ জন আটক, ট্রাকসহ লুন্ঠিত ইলেকট্রিক ব্যাটারি উদ্ধার চার মাস পর শুরু প্রাথমিক বৃত্তি পরীক্ষা শিবির একটি স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান জেলা শিবির সভাপতি জাহিদ হাসান পদ্মার পাঙ্গাস বিক্রি হলো ২০ হাজার টাকায় লালপুরে তাপমাত্রা ৩৮ ডিগ্রি মৃদু তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন বড়াইগ্রামে কৃষকদের মাঝে বিনামূল্যে এয়ার ফ্লো মেশিন বিতরণ

সিংড়া মডেল প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী

নিজস্ব প্রতিবেদক, সিংড়া।।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, জাতির জাগ্রত বিবেক আর সংবাদপত্র ও সংবাদ মাধ্যম হচ্ছে সমাজের দর্পণ। সেই দর্পণের মধ্য দিয়েই আমরা দেখতে পাবো দেশের উন্নয়ন, সরকারের সুশাসন অপরদিকে যদি কোনো অনিয়ম, দুর্বলতা থাকে তার যৌক্তিক সমালোচনা।
আইসিটি প্রতিমন্ত্রী শুক্রবার (১০ নভেম্বর ২০২৩) সকাল ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে সিংড়া মডেল প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন।
পলক আরো বলেন, এখন ঘরে ঘরে বিদ্যুৎ, ফোরলেন রাস্তা, উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং হাতে হাতে স্মার্টফোন, ইন্টারনেট ফলে যখনকার খবর আমরা তখনই পাচ্ছি যখনকার ঘটনা আমরা তখনই সরাসরি দেখতে পাচ্ছি। ডিজিটাল বাংলাদেশে আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে মানুষের কাছে সংবাদ পৌঁছানো সহজ হয়েছে।


প্রতিমন্ত্রী পলক আরো বলেন, আমি সাংবাদিকদের জন্য একটা বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করবো এর ফলে সাইবার সিকিউরিটি, ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েশন, ডিজিটাল লিটারেসি, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট ও ফিলান্সিং এ দক্ষতা অর্জন করতে পারবে।
সিংড়া মডেল প্রেসক্লাবের সভাপতি এস এম রাজু আহমেদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) আল ইমরান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ওহিদুর রহমান শেখ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, নাটোর প্রেসক্লাবের সভাপতি ফরাজি আহমেদ বাবন, সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, ইউনিক প্রেসক্লাবের সভাপতি বুলবুল আহমেদ, ইউনাইটেড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল হোসেন, নন্দীগ্রাম প্রেসক্লাবের সভাপতি নাজমুল হুদা সরকার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি বকুল হোসেন, এটিএন বাংলার জেলা প্রতিনিধি জুলফিকার হায়দার জোসেফ, একুশে টিভির সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা নবীউর রহমান পিপলু প্রমুখ।
সভা পরিচালনা করেন, সিংড়া মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম ও যুগ্ন সাধারণ সম্পাদক জুলহাস কায়েম।
অনুষ্ঠানে জেলা ও উপজেলার ১০ টি প্রেসক্লাবে ক্রেস্ট প্রদান করা হয়।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.