| |

শিরোনাম
বাউয়েটের বড়াল হলের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন বড়াইগ্রামে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত জাতীয় যুব পুরস্কার পেলেন এ এম রায়হান লালপুরে পাস করলেন প্রতারণার শিকার সেই দুই শিক্ষার্থী, ৪ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ শিশু বাচ্চাদের সাথে নিয়ে রাস্তার উন্নয়ন কাজ উদ্বোধন প্রতিমন্ত্রী পুতুলের শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড পেলেন মোকছেদুল মোমিন সরকারের ভালো কাজ বাধাগ্রস্ত করতে বিভিন্ন সেক্টরে বসে থাকা ফ্যাসিবাদের দোসররা ষড়যন্ত্র করছে- প্রতিমন্ত্রী পুতুল বিলমাড়ীয়া মডেল একাডেমীর যুগ পূর্তি ও কৃতী সংবর্ধনা সাংবাদিক এস এম রাজার জন্মদিনে কবিতা পাঠ ও সুরের মেলা নবেসুমির আখ মাড়াই শুরু শুক্রবার

মানুষ জেনে গেছে ফ্যাসিস্টদের সঙ্গে তাদের কোন পার্থক্য নেই – এ.কে. আজাদ

প্রাপ্তি প্রসঙ্গ ডেস্ক:
নাটোর-১ (লালপুর – বাগাতিপাড়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১১ দলীয় নির্বাচনী ঐক্য মনোনীত প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন, লালপুর – বাগাতিপাড়ায় আগামী দিনে ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লার বিজয় হবে ইনশাল্লাহ। যত ষড়যন্ত্রই করা হোক না কেন এ বিজয় ঠেকানো যাবে না। যারা ক্ষমতায় যাবার স্বপ্ন দেখছে, গত ১৭ মাসে দেশের মানুষ তাদের চিনে ফেলেছে। মানুষ জেনে গেছে ফ্যাসিস্টদের সঙ্গে তাদের কোন পার্থক্য নেই। প্রকাশ্য দিবালোকে বিশ্বজিৎকে হত্যা, দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসের জন্য আওয়ামী লীগ ও ১৪ দলকে মানুষ যেভাবে ঘৃণা করেছে, সোহাগ হত্যা ও চাঁদাবাজির জন্য তাদেরকেও মানুষ সেভাবে প্রত্যাখ্যান করবে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত এক বিশাল মিছিল শেষে আজিমনগর স্টেশন মোড়ে এক সংক্ষিপ্ত বক্তব্যে এ কথা বলেন তিনি। এর আগে মাওলানা আবুল কালাম আজাদ এর নেতৃত্বে মিছিলটি লালপুর চিনি বটতলা থেকে শুরু হয়ে গোপালপুর আজিমনগর স্টেশন মোড়ে এসে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সেক্রেটারি এড. মাসুদ রানার সঞ্চালনায় পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ। সমাবেশে জোটের শরিক অন্যান্য দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এর আগে মাওলানা আবুল কালাম আজাদের নেতৃত্বে অংশ নেন জামায়াতের জেলা সদর সদস্য অধ্যাপক আব্দুল ওহাব, উপজেলা নায়েবে আমির মাওলানা আকবর আলী, জেলা ছাত্র শিবির সভাপতি  জাহিদ হাসান, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হাফেজ আফজাল হোসেন ও মহসিন আলম, উপজেলা যুব বিভাগের সভাপতি মাওলানা হামিদুল ইসলাম সহ বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকরা।

সম্পাদনা : রাশিদুল ইসলাম রাশেদ/ উপসম্পাদক/ প্রাপ্তি প্রসঙ্গ/০৯-০৪

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.