
নরনেসুমিতে শ্রমিক-কর্মচারী ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচন সম্পূর্ণ সভাপতি মানিক, সম্পাদক পিন্টু
নিজস্ব প্রতিবেদক।। লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলের শ্রমিক-কর্মচারী ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। সভাপতি পদে মমিনুল ইসলাম মানিক এবং সাধারণ সম্পাদক পদে দেলোয়ার হোসেন পিন্টু নির্বাচিত হয়েছেন।
সুগার মিল সুত্রে জানা যায়, রবিবার (২২ ফেব্রুয়ারি) নর্থ বেঙ্গল সুগার মিল হাই স্কুলে অনুষ্ঠিত এই নির্বাচনে শ্রমিক-কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। সকাল থেকে বিকেল পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষে গণনা সম্পন্ন করে ফলাফল ঘোষণা করা হয়। মোট ভোটার ছিলেন ৯৬৮ জন। এর মধ্যে ৯৩৭ জন ভোটাধিকার প্রয়োগ করেন। ৮টি সম্পাদকীয় ও ৯টি সদস্য পদসহ মোট ১৭টি পদে ৪২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হলে সভাপতি পদে- মমিনুল ইসলাম মানিক দোয়াত কলম প্রতীকে ৫৬৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আশরাফুজ্জামান ( উড়োজাহাজ প্রতিক) ২৪৭ ভোট পেয়েছেন।
সহ-সভাপতি পদে মমিনুজ্জামান সরকার চেয়ার প্রতীকে ২৮২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মনিরুল ইসলাম কলস প্রতীকে ২৪৬ ভোট পেয়েছেন।
সাধারণ সম্পাদক পদে-
দেলোয়ার হোসেন পিন্টু আম প্রতীকে ৪৮০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল মমিন হরিণ প্রতীকে ৪৫৭ ভোট পেয়েছেন।
সহ-সাধারণ সম্পাদক পদে- এমদাদুল হক বাচ্চু টিউবয়েল প্রতীকে ৩৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহাজান আলী-২ গোলাপ ফুল প্রতীকের ৩০৫ ভোট পেয়েছেন।
সাংগঠনিক সম্পাদক পদে- রাকিব হাসান মধু মই প্রতীকে ৬৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবুল কালাম আজাদ তলোয়ার প্রতীকে ২২৯ ভোট পেয়েছেন। প্রচার সম্পাদক পদে- মিজানুর রহমান দেয়াল ঘড়ি প্রতীকে ৩৪১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনোয়ার হোসেন-২ রিক্সা প্রতীকে ৩২৪ ভোট পেয়েছেন। ধর্ম-ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে- হাকিমুর রশিদ চাকা প্রতীকে ৫৫৬ ভোটে পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সেন্টু মিয়া হাতি প্রতীকে ৩৮৬ ভোট পেয়েছেন। অর্থ সম্পাদক পদে- আব্দুল হালিম গরুর গাড়ি প্রতীকে সর্বোচ্চ ৬৮৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আকবর হোসেন জগ প্রতীকে ২৫৪ ভোট পেয়েছেন।
এছাড়াও সদস্য এলাকা- ১ (কারখানায়) লালন ৩০১ ভোট, মাসুদ রানা ২৬২ ভোট ও আব্দুল হালিম ২৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
সদস্য এলাকা- ২ (প্রশাসন ও হিসাব) আবু নাঈম ৬৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
সদস্য এলাকা-৩ (ইক্ষু) ছবির উদ্দিন ১৯২ ভোট, খন্দকার শফিকুল ইসলাম শাহীন ১৬২ ভোট ও শহিদুল ইসলাম ১৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
সদস্য এলাকা-৪ (পরিবহন) জাহিদুল ইসলাম ৯৬ ভোট এবং আব্দুর রাজ্জাক ৮৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
নবনির্বাচিত সভাপতি মমিনুল ইসলাম মানিক বলেন, শ্রমিকদের অধিকার রক্ষা, ন্যায্য দাবি আদায় এবং মিলের সার্বিক উন্নয়নে তিনি ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন পিন্টুও শ্রমিকদের আস্থা ও ভালোবাসার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে সকলকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
শ্রমিক নেতারা আশা প্রকাশ করেছেন, নবগঠিত কমিটির নেতৃত্বে মিলের উৎপাদন কার্যক্রম আরও গতিশীল হবে এবং শ্রমিকদের ন্যায্য দাবি-দাওয়া বাস্তবায়নে ইতিবাচক অগ্রগতি আসবে।
প্রধান নির্বাচন কমিশনার নর্থ বেঙ্গল সুগার মিলের জিএম প্রশাসন আনিসুর রহমান জানান, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সকলের সহযোগিতায় শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে।