বুধবার | ১ জুলাই, ২০২৬ | ১৭ আষাঢ়, ১৪৩৩

শিরোনাম
বড়াইগ্রামে বিপুল পরিমাণ মাদক দ্রব্য উদ্ধার করেছে বিভাগীয় গোয়েন্দা টিম বড়াইগ্রামে ৪টি নিষিদ্ধ চায়না রিং জাল উদ্ধার কারিগরি ত্রুটির কারণে লোডশেডিং- সংসদে বিদ্যুৎমন্ত্রী আহম্মেদপুর সাব জোনের এক দিনের আখ চাষী প্রশিক্ষণ-২০২৬ কর্মশালা প্রতিমন্ত্রী ফারজানা শারমীন পুতুলের প্রতি কৃতজ্ঞতা ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও পরিকল্পনা সভা লালপুর বাজার বণিক সমিতির নতুন কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা লালপুরে দশহারা গঙ্গা স্নান অনুষ্ঠিত লালপুরে বিএনপি নেতার বাড়িতে ভাঙচুর-লুটপাট, থানায় অভিযোগ মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে শিক্ষক-অভিভাবক মতবিনিময় সভা অনুষ্ঠিত

লালপুরে জ্বালানি তেল ও এলপিজি গ্যাস ন্যায্যমূল্যে সরবরাহে বাজার তদারকি জোরদার

নিজস্ব প্রতিবেদক।। নাটোরের লালপুরে ভোক্তা ও ক্রেতা সাধারণের কাছে জ্বালানি তেল ও এলপিজি গ্যাস ন্যায্যমূল্যে সরবরাহ নিশ্চিত করতে বাজার তদারকি জোরদার করেছে উপজেলা প্রশাসন।

শুক্রবার (৬ মার্চ) বিকেলে লালপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবীর হোসেনের নেতৃত্বে উপজেলার বিভিন্ন তেল পাম্প, জ্বালানি তেল বিক্রয় কেন্দ্র এবং এলপিজি গ্যাসের দোকানে এ তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।
এ সময় তিনি জ্বালানি তেল ও এলপিজি গ্যাসের ক্রয়মূল্য যাচাই করে বিক্রয়মূল্য পর্যবেক্ষণ করেন এবং বিক্রেতা ও ক্রেতাদের সঙ্গে কথা বলেন। জ্বালানি তেল ও এলপিজি গ্যাস ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে পণ্য বিক্রির জন্য সতর্ক করা হয়। পাশাপাশি বিক্রয় কেন্দ্র ও দোকানের দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শনের নির্দেশনা দেওয়া হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবীর হোসেন জানান, জনস্বার্থে এ ধরনের বাজার তদারকি অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

সম্পাদনায় : আ.স / প্রতিবেদন: একে আজাদ সেন্টু

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.