
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ বিতরণ কর্মসূচী উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা চত্বরে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন পাট অধিদপ্তরের আয়োজনে এ বীজ বিতরণী কর্মসূচী উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পাট কর্মকর্তা মোঃ মমিনুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস।
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোঃ মারফুদুল হক, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মুরাদ হোসেন, উপজেলা বিআরডিপি চেয়ারম্যান মোঃ জামাল উদ্দিন আলী। এ সময় উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত কৃষক-কৃষাণীরা উপস্থিত থেকে বিনামূল্যে পাট বীজ গ্রহণ করেন।
মো. আশরাফুল ইসলাম (এমবিএ-মার্কেটিং)