
নিজস্ব প্রতিবেদক ।। নাটোরের লালপুরে ২হাজার ৩শত ৫০জন কৃষকের মাঝে বিনামূল্যে পাট, মুগডাল, তিল, আউস ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৮এপ্রিল ২০২৬) সকালে উপজেলা চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ বীজ বিতরণ উদ্বোধন করা হয়।
লালপুর উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা শেখ মোহাম্মাদ মামুর রশিদ এর সভাপতিত্বে পাট ব্রিজ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচি উদ্বোধন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবির হোসেন।
কৃষি অফিস সূত্রে জানাযায় ২০২৫-২০২৬ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় পাট উফশী আউশ ধান, মুগ ডাল ও তিল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে ১হাজার জনকে ১কেজি করে পাট বীজ, ৫ কেজি ডিএপি ও ৫ কেজিএমওপি সার, ৫০০জনকে ৫কেজ মুগ ডাল বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার, ৫৫০জনকে ১কেজি তিল বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার, এবং ৩০০জনকে ,আউস ধানের বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন সহকারি কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সিরাজুল ইসলাম, উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মাজেদুল ইসলাম প্রমুখ।