শনিবার | ১৫ আগস্ট, ২০২৬ | ৩১ শ্রাবণ, ১৪৩৩

শিরোনাম
বাউয়েট ক্যাম্পাসে হতে যাচ্ছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন বাউয়েট ক্যাম্পাসে হতে যাচ্ছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন বড়াইগ্রামে এসএসসি ও সমমানের পরীক্ষায় ১৭৮ জন জিপিএ-৫ পেয়েছে গ্যাস বিস্ফোরণে স্বামী, স্ত্রী ও ছেলের মৃত্যু, লাশ আনার টাকা দিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সঙ্গে প্রতিমন্ত্রীর পুতুলের মধ্যাহ্নভোজ জনগণের কল্যাণে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে পরীক্ষার ফল জানা হলো না মারুফের দুই মাদ্রাসার ফলাফল শুন্য, গড় পাশের হার ৪৬ ভাগ পড়াশুনার গুণগত মান উন্নয়নে শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে-প্রতিমন্ত্রী পুতুল সাবেক প্রতিমন্ত্রী পটলের ১০ম মৃত্যুবার্ষিকী আজ

পদ্মার পাঙ্গাস বিক্রি হলো ২০ হাজার টাকায়

নিজস্ব প্রতিবেদক।। লালপুরে পদ্মা নদীর একটি পাঙ্গাস মাছ বিক্রি হয়েছে বিশ হাজার টাকায়।

শুক্রবার (১৭ এপ্রিল) সকালে উপজেলার লালপুর বাজারের ছালাম মৎস্য আড়তে মাছটি বিক্রি হয়।

স্থানীয় আড়তদার সজীব হোসেন জানান, শুক্রবার ভোর রাতে রাজশাহীর বাঘা উপজেলার পদ্মা নদীর আলাইপুর পয়েন্টে জেলেদের জালে ধরা পড়ে ১৫ কেজি ওজনের ওই পাঙ্গাস। পরে জহুরুল ইসলাম নামের এক জেলে মাছটি লালপুর বাজারে নিয়ে আসেন। সেখানে প্রতি কেজি ১ হাজার ৩০০ টাকা দরে পাবনা ঈশ্বরদীর মাছ ব্যবসায়ী আমিরুল ইসলাম মাছটি কিনে নেন।

মাছ ব্যবসায়ী আমিরুল ইসলাম বলেন, ‘এত বড় পাঙ্গাস পাওয়া বিরল ঘটনা। আশা করছি মাছটি আমার এলাকায় লাভজনক দামে বিক্রি করতে পারবো।

সম্পাদনায়: আ.স / প্রতিবেদক: এহসানুল করিম তুহিন।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.