শনিবার | ১৫ আগস্ট, ২০২৬ | ৩১ শ্রাবণ, ১৪৩৩

শিরোনাম
বাউয়েট ক্যাম্পাসে হতে যাচ্ছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন বাউয়েট ক্যাম্পাসে হতে যাচ্ছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন বড়াইগ্রামে এসএসসি ও সমমানের পরীক্ষায় ১৭৮ জন জিপিএ-৫ পেয়েছে গ্যাস বিস্ফোরণে স্বামী, স্ত্রী ও ছেলের মৃত্যু, লাশ আনার টাকা দিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সঙ্গে প্রতিমন্ত্রীর পুতুলের মধ্যাহ্নভোজ জনগণের কল্যাণে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে পরীক্ষার ফল জানা হলো না মারুফের দুই মাদ্রাসার ফলাফল শুন্য, গড় পাশের হার ৪৬ ভাগ পড়াশুনার গুণগত মান উন্নয়নে শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে-প্রতিমন্ত্রী পুতুল সাবেক প্রতিমন্ত্রী পটলের ১০ম মৃত্যুবার্ষিকী আজ

বাউয়েট ক্যাম্পাসে প্রজেক্ট ও পোস্টার প্রদর্শনী অনুষ্ঠিত

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি, তারিখঃ ২৩/০৪/২০২৬

বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) ক্যাম্পাসে কম্পিউটার সোসাইটির উদ্যোগে  প্রজেক্ট ও পোস্টার প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (২২ এপ্রিল ২০২৬) তারিখে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এসএম লুৎফর রহমান প্রধান অতিথি হিসেবে উক্ত প্রদর্শনী উদ্বোধন করেন এবং প্রজেক্টসমূহ ঘুরে ঘুরে দেখেন। প্রধান অতিথি এই ধরনের আয়োজনের সফলতায় সন্তোষ প্রকাশ করেন এবং শিক্ষার্থীদের মধ্যে উদ্ভাবন ও একাডেমিক উৎকর্ষতা বৃদ্ধিতে এ ধরনের উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল  এন্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর গোলাম সরওয়ার ভূঁঞা, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক অনন্যা সরকার, সহযোগী অধ্যাপক মোছা আছমা ইয়াসমিন, ডেপুটি রেজিস্ট্রার একাডেমিক মোঃ আশরাফুল ইসলাম, শিক্ষক মন্ডলী ও ছাত্র-ছাত্রীগণ।

এ আয়োজনে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪র্থ বর্ষের ১ম সেমিস্টারের শিক্ষার্থীরা ২৫টি গ্রুপে অংশগ্রহণ করে তাদের উদ্ভাবনী ধারণা, গবেষণালব্ধ ফলাফল এবং সৃজনশীল প্রকল্প উপস্থাপন করে। উক্ত প্রদর্শনীতে প্রকৌশল, প্রযুক্তি ও প্রয়োগিক বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে বৈচিত্রময় প্রজেক্ট ও পোস্টার প্রদর্শন করা হয়। এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের সৃজনশীলতা বৃদ্ধি, গবেষণার প্রতি আগ্রহ সৃষ্টি এবং ব্যবহারিক জ্ঞান অর্জনে উৎসাহিত করা।

মোঃ আশরাফুল ইসলাম (এমবিএ -মার্কেটিং)

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.